Saturday, April 4, 2026

আজ সেই “অভিশপ্ত” ১০ এপ্রিল, শীতলকুচির শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অভিষেকের

Date:

Share post:

আজ, ১০ এপ্রিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঠিক এই দিনেই কোচবিহারের শীতলকুচিতে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন পাঁচজন নিরীহ গ্রামবাসী। বুক লক্ষ্য করে গুলি চালিয়েছিল বাহিনী। আজ তিন বছর পেরিয়ে সেই অভিশপ্ত ঘটনা এখনও টাটকা।

শীতলকুচিতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার সোশ্যাল মিডিয়ায় তিনি শ্রদ্ধাজ্ঞাপন করেন। ১০ এপ্রিল ২০২১ দিনটি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “১০ এপ্রিল ২০২১ সালের এই দিনেই কোচবিহারের শীতলকুচি বিধানসভার জোরপাটকি গ্রামের আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ১২৬ নং বুথে নৃশংসভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন পাঁচজন নিরীহ মানুষ। এই পাঁচজন শহিদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।”

ওই ঘটনার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি বরাবর বলে আসছি, কেন্দ্রীয় বাহিনী আমার শত্রু নয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রীর কথায় যে চক্রান্ত চলছে, তা আজ প্রমাণ হয়ে গেল। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের গুলি করে মেরে দেওয়া হয়েছে।”

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...