Wednesday, February 25, 2026

বরানগর উপনির্বাচনে চেনা মুখেই ভরসা সিপিএমের, বারাসাত লোকসভায় প্রার্থী বদল বামেদের

Date:

Share post:

লোকসভা ভোটে জোট জটে জেরবার বামেরা।আইএসএফের সঙ্গে আগেই ভেস্তে গিয়েছে আসন সমঝোতা। কংগ্রেসের সঙ্গেও বেশকিছু আসনে বোঝাপড়ায় পৌঁছতে পারেনি বামেরা। আবার কোথাও শরিকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে শরিকরা।

সেই আবহে দাঁড়িয়ে বুধবার ফের লোকসভার একটি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বাম সমর্থিত আরএসপি প্রার্থী হলেন সমরেন্দ্রনাথ মণ্ডল। অন্যদিকে, বারাসতে প্রার্থী বদল করল বামেরা। প্রবীর ঘোষের জায়গায় বামেরা এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী করল সঞ্জীব চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন- ভূপতিনগর ইস্যুতে শাহের হুঁশিয়ারি, উলটে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে

পাশাপাশি বরানগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থীও ঘোষণা করল বামফ্রন্ট। ওই কেন্দ্রে সিপিএমের প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্য। এর আগে ২০১৬ সালে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন তিনি। কিন্তু ২০২১ সালে ওই কেন্দ্রে সিপিএম তাঁকে প্রার্থী করলেও জিততে পারেননি। এবার তাঁকে বরানগর উপনির্বাচনে প্রার্থী করা হল। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সজল ঘোষ ও তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে তন্ময়বাবুকে।

 

spot_img

Related articles

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...