Tuesday, June 16, 2026

ভূপতিনগর ইস্যুতে শাহের হুঁশিয়ারি, উলটে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সবচেয়ে জ্বলন্ত দুই ইস্যু সন্দেশখালি এবং ভূপতিনগর। বালুরঘাটের সভা থেকে এই দুই ইস্যুতেই রাজ্য সরকারকে বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বালুরঘাটের সভা থেকে শাহ হুঁশিয়ারি দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতিনগরের অভিযুক্তদের যতই বাঁচানোর চেষ্টা করুন, তাঁদের শাস্তি হবেই। উলটে ঝুলিয়ে সবাইকে সোজা করা হবে।

২০২২ সালের ডিসেম্বরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়। ওই বিস্ফোরণের নেপথ্যে স্থানীয় নেতাদের হাত আছে বলে অভিযোগ ওঠে। পরে হাই কোর্টের নির্দেশে ওই ঘটনার তদন্তভার পায় এনআইএ। গত সপ্তাহে এনআইএ-র একটি দল ভূপতিনগরে গেলে স্থানীয়রা তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। সন্দেশখালির ধাঁচেই কেন্দ্রীয় তদন্তকারী দল আক্রান্ত হয় বলে অভিযোগ। সেই ঘটনাকে হাতিয়ার করে শাহ এদিন প্রশ্ন করেন,যারা বোমা বিস্ফোরণে অভিযুক্ত তাঁদের শাস্তি পাওয়া উচিত কিনা? মমতা দিদি কেন বোমা বিস্ফোরণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য,NIA’র বিরুদ্ধে মামলা করে মমতা দিদি বোমা হামলায় অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন। বাংলার মানুষকে আর চিন্তা করতে হবে না। হাই কোর্ট এনআইএ-কে ওই হামলার তদন্তভার দিয়ে দিয়েছে। সবাইকে উলটো ঝুলিয়ে সোজা করা হবে। শাহের অভিযোগ, যে বাংলায় এক সময় রবীন্দ্র সঙ্গীতের সুর শোনা যেত, সেই বাংলায় এখন শুধু বোমার আওয়াজ শোনা যায়।সন্দেশখালি ইস্যুতেও রাজ্যকে বিঁধেছেন শাহ। তাঁর অভিযোগ,সন্দেশখালিতে তৃণমূলের গুন্ডারা মহিলাদের উপর অত্যাচার চালিয়ে গিয়েছেন, আর মমতা দিদি চুপ করে থেকেছেন। কেন? তোষণ করে সামান্য ভোটব্যাঙ্কের জন্য আপনি ধর্ষকদের বাঁচালেন। বাংলার মা বোনেরা কিন্তু সব বোঝে।



Related articles

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...