Thursday, March 26, 2026

মধ্যপ্রদেশে বিজেপির কোন্দল, মোহনযাদবের মঞ্চে গেরুয়া নেতাদের দলাদলি

Date:

Share post:

মধ্যপ্রদেশে বিজেপির কোন্দল ধরা পড়ল প্রকাশ্য মঞ্চে। পদ্মনেতারা যে দলীয় ক্ষোভ মেটাতে ব্যর্থ তা ফের সবার সামনে ধরা পড়ল। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভারতীয় জনতা পার্টির দলাদলি উঠে এল খবরের শিরোনামে। নির্বাচনী অফিস উদ্বোধনের নামে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ সমস্ত বড় নেতাদের এক মঞ্চে বসিয়েছে হাইকমান্ড।কিন্তু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাম্প্রতিক গোয়ালিয়র সফরে গুরুত্ব না পেয়ে তাঁরই মন্ত্রিসভার সদস্য নারায়ণ সিং কুশওয়াহা ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। এরপরই বাঁধে গণ্ডগোল। মঞ্চে এমন কাণ্ডের জেরে পরিস্থিতি সামাল দিতে হিমসিম খান বিজেপি নেতারা।

গোয়ালিয়রে বুথ কমিটির সম্মেলনের সময় মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে আসন না পেয়ে ক্ষুব্ধ হন ক্যাবিনেট মন্ত্রী নারায়ণ সিং কুশওয়াহা। এরপর দেখা যায় অনুষ্ঠানের ব্যানার থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে। এরপরই তিনি অন্য নেতাদের সঙ্গে সোফায় বসেন। তাঁর মানভঞ্জনের চেষ্টা করতে দেখা যায় মন্ত্রী প্রদ্যুমন সিং তোমরকে। গোটা ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। কুশওয়াহার অনুগামীরা বলছেন, নারায়ণ সিং কুশওয়াহা যেহেতু নরেন্দ্র সিং তোমর শিবিরে নেই, তাই তাঁকে পাবলিক প্ল্যাটফর্মে অপমান করা হচ্ছে। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। তবে যেভাবে প্রকাশ্যে দলের অসন্তোষ সামনে আসছে তাতে বিজেপির অন্দরে ভাঙ্গন চওড়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Related articles

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...