Saturday, May 16, 2026

ডায়মন্ড হারবারে বিজেপি নেতার ছেলেকে ‘অপহরণ’! নিষ্ক্রিয়তার অভিযোগ খারিজ পুলিশের

Date:

Share post:

ডায়মন্ড হারবারে বিজেপি নেতার ছেলেকে “অপহরণ”! দলবদলের জন্য চাপ দিয়েই নাকি এ কাজ করেছে তৃণমূল, এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন দলবদলু শঙ্কুদেব পণ্ডা! পত্রপাঠ সেই অভিযোগ উড়িয়ে দিল ডায়মন্ড হারবার পুলিশ। এমন অভিযোগের কোনও প্রমাণ মেলেনি দাবি ডায়মন্ড হারবারে অতিরিক্ত পুলিশ (জোনাল) রূপান্তর সেনগুপ্তর।

আজ, বুধবার সকালে নিখোঁজ কিশোরের বাবা-মাকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। অভিযোগ, বিজেপি নেতা তৃণমূলে যোগ দিলেই সন্তানকে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয় বিজেপি।

বুধবার পাল্টা ডায়মন্ড হারবার পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রূপান্তর সেনগুপ্ত জানান, কিশোরের বাবা-মায়ের বয়ান অনুযায়ী অভিযোগ দায়ের হয়। সুতরাং, নিষ্ক্রিয়তার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তদন্ত প্রক্রিয়া চলছে। এভাবে ভোটের মুখে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ পুলিশকর্তার।

আরও পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে নিয়ে বড় আপডেট দিল BCCI!

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...