Friday, June 26, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে নিয়ে বড় আপডেট দিল BCCI!

Date:

Share post:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লড়াইয়ে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) যতই পিছিয়ে থাকুক, কিং কোহলি (Virat Kohli) অপ্রতিরোধ্য। হাফ সেঞ্চুরি আর সেঞ্চুরির নজির গড়ে এই সিজনে কমলা টুপির মালিকানা নিয়ে নিয়েছেন তিনি। দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন বিরাট। এই আবহে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) কোহলিকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই (BCCI)। কিছুদিন আগে মনে করা হচ্ছিল হয়তো এবারের কুড়ি কুড়ি বিশ্বযুদ্ধে তাঁকে ছাড়াই ভারতীয় টিম গঠনের পথে হাঁটতে চলেছেন নির্বাচকরা। তবে অজিত আগরকরের মন্তব্যে মিলল ভিন্ন ইঙ্গিত।

গত বছর পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভাল ফর্মে ছিলেন বিরাট কোহলি। এরপর ব্যক্তিগত কারণে তিনি ইংল্যান্ড সিরিজ থেকে সরে যান। কাম ব্যাক করেছেন আইপিএলে। দলীয় পারফরমেন্স মনের মতো না হলেও বিরাট ফ্যানেরা খুশি তাঁদের প্রিয় তারকার পারফরম্যান্স নিয়ে। কোহলির খেলা দেখে মুগ্ধ নির্বাচকরাও। IPL প্রতিযোগিতার প্রথম শতরান এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে। এখনও পর্যন্ত আইপিএলে সব থেকে বেশি ৩১৬ রান করেছেন তিনিই। এই পরিস্থিতিতে কোহলিকে বাদ দিয়ে আর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের কথা ভাবছেন না বিসিসিআই কর্তারাও। বিরাট lকে দলে রাখার ইঙ্গিত পাওয়া গিয়েছে প্রধান নির্বাচকের কথায়। তাঁর প্রশংসা করে আগরকর বলেছেন, ‘‘কোহলিকে দেখুন। ও এমন এক জন ক্রিকেটার, যে নির্দিষ্ট মান তৈরি করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও এখন ক্রিকেটারদের ফিটনেসের উপর বিশেষ গুরুত্ব দেয়। ১৫ বছরের ক্রিকেটজীবনে সব সময় কোহলি নিজেকে ফিট রেখেছে। তার ফলাফল আমরা সবাই দেখছি। কোহলি উদাহরণ তৈরি করেছে।” এই সব দেখে শুনে ক্রীড়ামহলের ধারণা ২০-২০ বিশ্বযুদ্ধে সামিল হতে আমেরিকা আর ওয়েস্টইন্ডিজ গামী বিমানে উঠতে আর বেশি দেরি নেই কিং কোহলির।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...