Friday, June 26, 2026

গাড়ি থেকে নেমে বুকে জড়িয়ে ধরলেন তৃণমূল কর্মীদের, তুললেন সেলফি, অন্য মেজাজে দিলীপ

Date:

Share post:

ইদের দিন একটু অন্যভাবে ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। স্বভাবসিদ্ধ মেজাজে বেলাগাম নয়, বরং সৌজন্যের রাজনীতি করতে দেখা গেল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে। আজ, বৃহস্পতিবার বর্ধমানের তালিত এলাকা সাক্ষী থাকল “দাদাগিরি” নয়, দিলীপ ঘোষের “গান্ধীগিরি”তে! প্রচার সেরে যাওয়ার পথে গাড়ি থেকে নেমে তৃণমূল কর্মীদের জড়িয়ে ধরলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী।

ঘটনা ঠিক কী? বৃহস্পতিবার দিলীপ ঘোষ ভাতার বিধানসভায় যাচ্ছিলেন দলীয় কর্মসূচিতে। রাস্তায় তালিতের কাছে শরবত বিলির অনুষ্ঠান ছিল তৃণমূলের। তখন ওই পথ দিয়েই যাচ্ছিল দিলীপের গাড়ি। তাঁকে দেখতে পেয়ে গাড়ি থামানোর অনুরোধ করেন তৃণমূল কর্মীরা। হাসি মুখে তিনিও গাড়ি থেকে নেমে সেই অনুষ্ঠানে ঢোকেন। তৃণমূল কর্মীদের জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। রীতিমতো দিলীপের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায় তৃণমূল কর্মীদের। সকলের সঙ্গে ছবিও তোলেন তিনি। মাইক হাতে নিয়ে ছোট্ট বক্তব্যও রাখেন। শেষে সকলকে সুস্থ থাকার পরামর্শ দিয়ে হাসি মুখে বিদায় জানান দিলীপ।

আরও পড়ুন- Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...