Saturday, May 16, 2026

কোন্নগরে নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনা, পাঁচিল ধসে মৃত ২!

Date:

Share post:

ইদের সকালে হুগলির কোন্নগরে (Konnagar, Hooghly) ভেঙে পড়ল নির্মীয়মান বাড়ির পাঁচিল। নবগ্রাম পঞ্চায়েতের নবচক্র এলাকায় একটি পুরোনো বাড়ি ভেঙে আবাসন তৈরির জন্য ভিতের কাজ হচ্ছিল। ঠিক সেইসময় পাঁচিল চাপা পড়ে শ্যামল দাস এবং সোনা রায় (Shymal Das, Sona Roy) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত আরও ২, তাঁদের দ্রুত উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Uttarpara State General Hospital) নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন কোন ধরনের নিরাপত্তা ছাড়াই নির্মাণকাজ চলছিল। পুরনো পাঁচিল গার্ড না করেই রাস্তার পাশে এই কাজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে কানাইপুর ফাঁড়ি পুলিশ। স্থানীয়দের অভিযোগ বড় গাড়ি করে আসার কারণে রাস্তায় ধস নেমেছে। বারবার বলা সত্ত্বেও নির্মাণকারী সংস্থা এই কথার গুরুত্ব দেয়নি। গত ১৫ দিন ধরে এই কাজ চলছে। আজ ১৮-২০ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানা যায়। শেষ খবর পাওয়া অনুযায়ী আহত ব্যক্তিদের অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতা মেডিকেল কলেজের রেফার করা হয়েছে।

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...