Sunday, April 26, 2026

মৃতদেহ সৎকার করে ফেরার পথে উলুবেড়িয়ায় ম.র্মান্তিক দু র্ঘটনায় মৃ.ত ২, জ.খম ৮

Date:

Share post:

উৎসবের আবহে বিষাদের সুর। রাজ্যে ফের মর্মান্তিক দুর্ঘটনা। আজ, বৃহস্পতিবার ইদের সকালেই মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ার উলুবেড়িয়াতে। মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। জখম ৮। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ, বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে হাওড়ার উলুবেড়িয়া থানা এলাকায়। মৃতেরা বাগনানের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলার মৃতদেহ দাহ করার পর বাউরিয়া থেকে বাগনানের মুরালিবাড় এলাকায় গাড়ি করে ফিরছিলেন কয়েকজন। তখনই তাঁদের গাড়িটি উলুবেড়িয়া থানার কাছে জাতীয় সড়কের উপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পোস্টে ধাক্কা মারে। সেই সময়েই ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে আরও একটি গাড়ি। যার ফলে দুটি গাড়ির মধ্যে থাকা মোট ১০ জন যাত্রী জখম হন।

ওই দুর্ঘটনা দেখে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। জখমদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। যাদের মধ্যে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




 

Related articles

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...