Sunday, May 3, 2026

ভোটের মুখে বাড়ল ‘অস্বস্তি’! ইডির পর কে কবিতাকে গ্ৰেফতার সিবিআই-র

Date:

Share post:

অস্বস্তিতে তেলেঙ্গানার (Telengana) প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা (K Kavita)। দিনকয়েক আগেই তিহার জেলে (Tihar Jail) গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার ইদের দিন কে কবিতাকে তিহার জেলের ভিতর থেকেই সিবিআই (CBI) গ্রেফতার (Arrest) করেছে বলে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দিল্লির আবগারি মামলার সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরুপের অভিযোগে কবিতাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলাতেই আগে ইডির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে তিহার জেল ছিলেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী। যদিও বিআরএস নেত্রীকে গ্রেফতারের প্রতিবাদে ইতিমধ্যে সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, পায়ের তলার মাটি নরম হয়েছে আঁচ পেয়েই লোকসভা ভোটের মুখে এভাবে একের পর এক রাজ্যের বিরোধী নেতাদের হেনস্থা করা হচ্ছে।

এদিকে গত মঙ্গলবারই নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন কবিতা। তাঁর ১৬ বছরের ছেলের পরীক্ষা সেকারণেই তার মায়ের সাহায্য প্রয়োজন। নিম্ন আদালতে এই যুক্তি দিয়েই অন্তর্বর্তিকালীন জামিন চেয়েছিলেন। কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দিয়েছে। গত মঙ্গলবার কবিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার মাঝেই আবার তাঁকে গ্রেফতার করল সিবিআই। কিছু দিন আগে বিশেষ আদালত থেকে কবিতাকে জেলের ভিতরে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় সিবিআই আধিকারিকরা। কিছু তথ্য এবং হোয়াট্‌সঅ্যাপ চ্যাট নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে।


তবে শুধু কবিতাই নন, আবগারি মামলায় কিছু দিন আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করেছে ইডি। তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। বর্তমানে তাঁরও ঠিকানা তিহার জেল।

Related articles

Press Freedom Day: লম্ফঝম্প সার, ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ ক্রমশ খারাপ দিকে

৩ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করেন বিশ্বের সাংবাদিক মহল। প্রত্যন্ত গ্রাম থেকে গোটা দেশ এমনকি...

মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

এবার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু।...

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল! চামেলিকে সরিয়ে দায়িত্বে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। শনিবারই উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসিক...

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...