Saturday, June 27, 2026

কাঁথি থেকে গ্রেফতার রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডের ২ সন্দেহভাজন!

Date:

Share post:

রাজ্য পুলিশের সহযোগিতায় বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের মাস্টারমাইন্ড সহ দুজনকে কাঁথি থেকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। কাঁথিতে তারা আত্মগোপন করেছিলেন বলে NIA এর কাছে খবর আসে। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়। ভুয়ো পরিচয় নিয়ে দিঘায় ধৃতরা আত্মগোপন করেছিলেন। ধৃত দুজনের মাথার দাম ১০ লক্ষ টাকা রাখা হয়েছিল।

মার্চের পয়লা তারিখে রামেশ্বরম ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি। তাতে টাইমার সেট করা ছিল। এক ঘণ্টা পর হয় বিস্ফোরণ। তাতে ১০ জন আহত হন। গত ৩ মার্চ ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মুজ়াম্মিল। ২৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে খুঁজতে কর্নাটকের ১২টি , তামিলনাড়ুর ৫ টিএবং উত্তরপ্রদেশের ১টি জায়গায় তল্লাশি চালান এনআইএর আধিকারিকেরা। এরপর কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা জানতে পারেন মুজ়াম্মিলের সঙ্গে শাজ়িব এবং আব্দুল এই ঘটনার সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। তাঁদের গোপন আস্তানার খবর পেয়ে সেখানে হানা দেয় NIA। আর তাতেই মিলেছে সাফল্য। গ্রেফতার করা হয় মুসাভির শাজ়িব হুসেন এবং আবদুল মাঠিন আহমেদকে।

 

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...