Sunday, April 26, 2026

ইরান বা ইজরায়েল যাবেন না, জরুরি ঘোষণা বিদেশমন্ত্রকের

Date:

Share post:

ইরান ও ইজরায়েলের বর্তমান পরিস্থিতির জেরে জরুরি বিজ্ঞপ্তি জারি করল ভারতের বিদেশমন্ত্রক। দুই দেশের মধ্যে যে কোনও সময়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, সেই দিকে নজর রেখেই ভারতীয়দের ইরান ও ইজরায়েল যাত্রা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হল মন্ত্রকের তরফে। অন্যদিকে এই দুই দেশে থাকা নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছেন।

হামাসকে সাহায্যের ‘খেসারত’ হিসাবে ইরানকে নিজেদের টার্গেট ধরে নিয়েছে ইজরায়েল। ইজরায়েলের ইরানি দূতাবাসে গুরুতর হামলা চালায় ইজরায়েল। এবার প্রত্যুত্তর দিতে প্রস্তুতি সারা ইরানের। বিভিন্ন সূত্রে আশঙ্কা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইজরায়েলে আক্রমণ চালাতে পারে ইরান। সেই সতর্কতা অনুসারে এবার নিজের দেশের মানুষকে সাবধানতা অবলম্বনের বার্তা বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের। নির্দেশিকায় আগামী নির্দেশিকা পর্যন্ত ইরান ও ইজরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুই দেশে বসবাসকারী ভারতীয়দের দূতাবাসে যোগাযোগেরও বার্তা দেওয়া হয়েছে।

 

Related articles

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...