Tuesday, June 23, 2026

দ্বিতীয় দফার প্রচারে আজ জলপাইগুড়িতে মমতার সভা 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের প্রথম দফায় উত্তরবঙ্গের তিন জেলায় ভোটগ্রহণ হতে চলেছে। তার আগে জোরকদমে চলছে তৃণমূল কংগ্রেসের (TMC) জনগর্জন সভা। আজ জলপাইগুড়ির প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়ের (Nirmal Channdra Roy) সমর্থনে ডাবগ্রাম ফুলবাড়ী এলাকায় জনসভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার জলপাইগুড়িতে অভিষেকের সভায় যেভাবে জনজোয়ার দেখা গেছে তাতে বিজেপির কপালে চিন্তার ভাঁজ করতে বাধ্য, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সেই আবহে শনিবার সভা করবেন মমতা(Mamata Banerjee)। ফলে তৃণমূলের হেভিওয়েট নির্বাচনী প্রচারে প্রচারে উত্তরবঙ্গে বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে বিজেপি(BJP)।

শনিবার দুপুর ১২ টায় জাবরাভিটা জুনিয়র হাই স্কুলের ময়দানে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়িতে বাড়ি তৈরির জন্য অনুমতি দেয়নি জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্যের ঘোষণা করেছেন। শুক্রবার কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি, নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে তুলনা করেছেন মমতা। এদিন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে কী বার্তা দেবেন দলনেত্রী সেদিকে লক্ষ্য থাকবে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...