Wednesday, April 29, 2026

আজ ঘরের মাঠে সমর্থকদের সামনে আইলিগের ট্রফি হাতে তুলবেন ডেভিডরা

Date:

Share post:

৬ এপ্রিল শিলং লাজংকে তাদের মাঠে হারিয়ে প্রথমবার আইলিগ চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান স্পোর্টিং। সেই সঙ্গে আগামী মরশুমে আইএসএল খেলারও ছাড়পত্র আদায় করে নিয়েছে তারা। আজ শনিবার দিল্লির বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ম্যাচ খেলবে আন্দ্রে চের্নিশভের দল। যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকদের সামনে চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলবেন এডি হার্নান্ডেজ, ডেভিড লাললানসাঙ্গারা। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে আই লিগ চ্যাম্পিয়ন মহামেডানকে ট্রফি তুলে দেবেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকলমন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম অন্যতম অতিথি হিসেবে মাঠে থাকতে পারেন। তাঁদের আমন্ত্রণ জানিয়েছে মহামেডান।

ট্রফি নিয়ে ম্যাচের পর ক্লাব তাঁবুতে আসবেন ফুটবলাররা। মহামেডান এবারের আই লিগে প্রথমবার যুবভারতীতে খেলবে। দিল্লির বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ হলেও আগের লড়াইগুলোর মতোই সমান গুরুত্ব দিচ্ছেন সাদা-কালো কোচ, ফুটবলাররা। ক্লাবের তরফে বিনামূল্যের টিকিট রাখা হয়েছে সমর্থকদের জন্য। শুক্রবার সকাল থেকেই ময়দানে মহামেডান ক্লাব তাঁবুতে ছিল টিকিটের জন্য লম্বা লাইন। প্রায় ৫০ হাজার সমর্থক ডেভিডদের লিগ জয়ের উৎসবে শামিল থাকবে বলে মনে করছেন ক্লাব কর্তারা। মহামেডানের রুশ কোচ চের্নিশভ এই নিয়ে বলেন, ‘‘চ্যাম্পিয়ন হয়ে গেলেও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। সর্বোচ্চ পয়েন্ট নিয়েই লিগ শেষ করতে চাই আমরা।’’ প্রসঙ্গত, ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট মহামেডানের। চোট ও কার্ড সমস্যায়, পাঁচ ফুটবলারকে দিল্লির বিরুদ্ধে পাবে না দল। অ্যালেক্সিস গোমেজ, জোশেফ আদজেই, রেমসাঙ্গা, পদম ছেত্রীরা তাঁদের মধ্যে অন্যতম।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...