Saturday, May 23, 2026

জুড়ে থাকার দিন শেষ, প্রয়াত বিশ্বের প্রাচীন সংযুক্ত যমজ লরি-জর্জ!

Date:

Share post:

৬২ বছর ধরে একসঙ্গে ছিলেন তাঁরা। রাতে ঘুমোতে যাওয়া থেকে সকলে ঘুম থেকে ওঠা, একসঙ্গে খাওয়া থেকে কোথাও বেড়াতে যাওয়া – এক মুহূর্তের জন্য একে অন্যের থেকে আলাদা হতে পারেননি। এবার শেষ হলো গিনেস রেকর্ড বুকে নাম ওঠা বিশ্বের অন্যতম প্রাচীন সংযুক্ত যমজ (World’s Oldest Conjoined Twins) লরি এবং জর্জ স্ক্যাপলের (Laury and George Scapple) জীবনযাত্রা। গত ৭ এপ্রিল রবিবার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে তাঁরা প্রয়াত হন। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

১৯৬১তে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার জন্মেছিলেন লরি এবং জর্জ। তাঁদের মাথার খুলি আংশিকভাবে মিশ্রিত ছিল। শুধুমাত্র মাথার মাধ্যমেই তাঁরা একে অন্যের সঙ্গে সংযুক্ত ছিলেন। গোড়ার দিকে তাঁরা বিশ্বের প্রথম সমলিঙ্গ সংযুক্ত যমজ ছিলেন। কিন্তু ২০০৭ সালে জর্জ নিজেকে রূপান্তরকামী হিসাবে দাবি করেন এবং তখন থেকে তাঁদের দুজনের লিঙ্গ পরিচয় আলাদা হয়। জর্জ একজন কান্ট্রি গায়ক হিসেবে সফল ভাবেই তাঁর মিউজিকাল কেরিয়ার উপভোগ করেছেন। লরি ট্রফি বিজয়ী টেন-পিন বোলার ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন এই সংযুক্ত যমজ ৩০ বছরের পর আর বাঁচবেন না। নিজেদের শহরেই দুই বেডরুমের অ্যাপার্টমেন্টে জীবনযাপন করতেন তাঁরা। ২০১৫ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এ সবচেয়ে পুরানো জীবিত সংযুক্ত যমজ মহিলা হিসেবে লরি এবং জর্জ স্ক্যাপলের নাম ওঠে। তাঁদের মৃত্যুতে একটা যুগ শেষ হলো বলেই মনে করছেন চিকিৎসকরা।

 

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...