Sunday, May 3, 2026

হামলা নিয়ে ইরানকে কড়া বার্তা বাইডেনের, প্রস্তুতি শুরু ইজরায়েলে

Date:

Share post:

ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতিতে এবার ময়দানে আমেরিকা। ইজরায়েলের (Israel) শক্তি প্রদর্শনের পিছনে যে আদতে আমেরিকারই মদত তা এবার প্রকাশ্যে তুলে ধরলেন জো বাইডেন (Joe Biden)। প্রকাশ্যে ইজরায়েলের উপর ইরানের হামলা প্রস্তুতি নিয়ে বাইডেনের বার্তা – “একদম নয় (Don’t)”।

ইজরায়েল-হামাস সংঘর্ষ ক্রমশ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেভাবে উত্তপ্ত করেছে, তাতে নতুন মাত্রা যোগ করেছে ইরানের (Iran) যুদ্ধ প্রস্তুতি। সেই আগুনে আহুতি দেওয়ার কাজ শুরু করল আমেরিকা। ইজরায়েলের উপর ইরানের হামলা নিয়ে বাইডেনের দাবি, “এবিষয়ে এই পরিস্থিতিতে যা বলা যেতে পারে তা হল এটা এখনই বা পরে হবেই (sooner of later)।”

এরপরেই ইরান সম্পর্কে তাঁর বিবৃতি দাবি করা হলে বাইডেনের এক কথায় উত্তর, “একদম না”।

তবে ইজরায়েলকে সব রকম সাহায্য করতে যে আমেরিকা প্রস্তুত তা স্পষ্ট করে দেন বাইডেন। তিনি বলেন, “ইজরায়েলকে প্রতিরক্ষা দিতে আমরা দায়বদ্ধ। আমরা ইজরায়েলকে সমর্থন করব। ইজরায়েলের প্রতিরক্ষায় তাদের সাহায্য় করব এবং ইরান কখনই সফল হতে পারবে না।”

আমেরিকার এই প্রতিশ্রুতির পরে ওয়েস্ট ব্যাঙ্কে (West Bank) হামলার ঝাঁঝ বাড়িয়েছে ইজরায়েল। আমেরিকার গোয়েন্দা বিভাগের তথ্য অনুসারে ইরান ড্রোন (drone) হামলার প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে ভারত, রাশিয়া সহ ইউরোপের একাধিক দেশ ইরান ও ইজরায়েলে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। রাজনীতিকদের অনুমান, এই সংঘাত আমেরিকার সঙ্গে ইংল্যান্ডকেও নতুন আন্তর্জাতিক সংকটে ফেলতে চলেছে।

 

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...