Monday, May 11, 2026

রোহিত কি যোগ দিতে চলেছেন চেন্নাইতে? জল্পনা উস্কে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

তবে কি জল্পনাই সত্যি হতে চলেছে? মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কি চেন্নাই সুপার কিংস-এ যোগ দেবেন রোহিত শর্মা? এমনটাই জল্পনা এক সাক্ষাৎকারে উস্কে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভন বলেন, রোহিত কি চেন্নাই দলে চলে যাবে? ধোনির জায়গাটা নেবে?

২০২৪ আইপিএল-এর আগে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেন মুম্বই। তারপর থেকেই রোহিতের দল ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। যা আরও উস্কে দিলেন ভন। এই নিয়ে ভন বলেন, “ রোহিত কি চেন্নাই দলে চলে যাবে? ধোনির জায়গাটা নেবে? এই বছর রুতুরাজ গায়কোয়াড অধিনায়ক। এটা হয়তো এক বছরের জন্য করা হয়েছে। রোহিতের জন্য রাখা হয়েছে জায়গাটা। আমি তো চেন্নাই দলে রোহিতকে দেখতে পাচ্ছি।” এরপরই মুম্বই রোহিতকে অদিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে তিনি বলেন, “ আমি থাকলে রোহিতকেই অধিনায়ক করতাম। হার্দিক মুম্বই দলে ফিরে এসেছে, সেটাই তো যথেষ্ট ছিল। রোহিত তো ভারতের হয়ে টি-২০ দলকেও নেতৃত্ব দেবে।”

হার্দিককে অধিনায়ক করার পর থেকেই জলপ্না চলছিল দল ছাড়তে পারেন রোহিত। সামনের মরশুমে তিনি যোগ দিতে পারেন ধোনির সিএসকেতে।

আরও পড়ুন- ছ’বলে ছয় ছক্কা মেরে নজির গড়লেন নেপালের এই ক্রিকেটার , টপকে গেলেন যুবরাজকে


Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...