Tuesday, June 23, 2026

নববর্ষে গৌরী বাড়িতে ভীম নাগের নতুন শাখা মিষ্টিপ্রেমীদের নতুন উপহার

Date:

Share post:

পয়লা বৈশাখ এমন এক পার্বণ যা বাঙালির রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। আসলে বাংলা নববর্ষের মূল উৎসব হল হালখাতা ও মিষ্টিমুখ। ব্যবসায়ীরা পয়লা বৈশাখে নতুন হিসেবের খাতা খোলেন। আর ক্রেতাদের মিষ্টি মুখ করান।

ভীম নাগ মানেই সন্দেশ। ১৮২৬ সালে নাগের বাবা পরাণচন্দ্র নাগ জনাই থেকে এসে বৌবাজারে মিষ্টির দোকান করেন। পরে ভীম নাগ সেই ব্যবসাকেই এগিয়ে নিয়ে যান। ভীম নাগের একমাত্র ভাই ছিলেন শ্রীনাথ নাগ। নববর্ষে গৌরী বাড়িতে চালু হলো ভীমনাম শ্রীনাথ নাগের নতুন দোকান। এখানকার মিষ্টির স্বাদ যেমন অতুলনীয়, তেমনি দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিছুদিনের মধ্যেই এই নতুন শাখা বাঙালির মন জয় করবে এমনই আশাবাদী কর্ণধাররা।মিষ্টিপ্রেমীরা মনে রাখবেন, অরবিন্দ সেতু ও গৌরী বাড়ির সংযোগস্থলে এই নতুন শাখাটি এখন মধ্যবিত্তের নাগালের মধ্যে। রয়েছে ক্ষীরকদম, গোলাপজাম, কাঁচা এবং পাকা দুই রকমের ম্যাংগো রসগোল্লা, মতিচুরের লাড্ডু, কেশর কালাকাধ, কেশর মালাই চমচম, চকলেট সন্দেশ সহ হরেক রকমের মিষ্টি।বাঙালি বরাবরই খেতে ভালোবাসেন। ভোজন রসিক বাঙালির শেষপাতে মিষ্টি মাস্ট। আর সেখানে বছরের প্রথম দিন বাঙালির শেষপাতে মিষ্টি থাকবে না, তা ভাবাই যায় না। তবে এই দিন শুধু খাওয়ার পাতে নয়- দোকানে হালখাতা হোক বা পরিজনদের বাড়ির বড়দের প্রনাম করতেযাওয়া, সমস্ত ক্ষেত্রেই হাতে মিষ্টির প্যাকেট থাকে বাঙালির।




Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...