Friday, April 24, 2026

বাংলা ‘সন্ত্রাসবাদী আশ্রয়স্থল’ মন্তব্য করতেই অনুরাগকে ধুয়ে দিলেন শশী

Date:

Share post:

বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলা জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়েছে। বাংলায় নির্বাচনী প্রচারে এসে এমনইদাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে পশ্চিমবঙ্গ কীভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িতদের আশ্রয় দেওয়ার জন্য জড়িত, তার অনেক উদাহরণ রয়েছে৷ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে নারীরা সুরক্ষা পায় না। দুর্নীতির এক একটা রেকর্ড তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। সন্ত্রাসবাদীরা দেশের যে কোনও প্রান্তে বা বেঙ্গালুরুতে কোনও নাশকতা চালালে কেন তারা পশ্চিমবঙ্গে এসে আশ্রয় পায়?’
অনুরাগ ঠাকুরের এমন মন্তব্যের জবাব দিতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা পাল্টা বলেন, ভোটের সময় অনুরাগ ঠাকুরবিভ্রান্তি ছড়ানোর জন্য এমন কথা বলছেন। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ওনার মুখে কোনও কথা নেই। শশী পাঁজর কথায়, “উনি বাংলায় দাঁড়িয়ে বলছেন, বাংলা নাকি সন্ত্রাসবাদীরা আশ্রয় দেয়, এমন অমূলক দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। উনি বিভ্রান্তি ছড়ানোর জন্য এমন কথা বলছেন। কিন্তু বাস্তবতা হল এই বাংলার পুলিশ অভিযুক্ত সন্ত্রাসবাদীরা গ্রেফতার করেছে।”
অনুরাগ ঠাকুরকে তোপ দেগে শশীর সংযোজন, “এর আগেও অনুরাগ ঠাকুর বাংলাকে কালিমালিপ্ত করতে বিদ্বেষভরা, ঘৃণা ভরা মন্তব্য করেছেন। কিন্তু একবারের জন্যও উনি বলছেন না বাংলার প্রাপ্য পাওনা কেন বন্ধ করা হয়েছে। জবাব নেই ওনার কাছে।”

Related articles

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...