Thursday, May 14, 2026

মুর্শিদাবাদে হিংসা হলে কমিশনকে দায় নিতে হবে: DIG বদল নিয়ে গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

ভোটের মুখে ফের পুলিশ আধিকারিক বদল। DIG মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশ কুমারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। এই বদল নিয়ে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, দলীয় প্রার্থীর সমর্থনে আলিপুরদুয়ারের সভা থেকে সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করেন মমতা। বললেন, মুর্শিদাবাদ, মালদহে হিংসা ছড়ালে তার দায় নিতে হবে কমিশনকেই।

মুকেশ কুমারকে (Mukesh Kumar) DIG মুর্শিদাবাদ রেঞ্জ পদ থেকে সরিয়ে আপাতত পুলিশ হেডকোয়াটারের কোনও ‘নন-ইলেকশন’ পদ দিতে হবে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির কথাতেই এই পদক্ষেপ বলে অভিযোগ। তাদের অঙ্গুলি হেলনে কাজ করছে কমিশন- বারবার এই অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। এদিন মমতার অভিযোগ, “যারা চোর তারা গিয়ে বিজেপিতে যোগ দেয়। আমাদের মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল বিজেপির কথায়।” এদিনের সভা থেকে কমিশনকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, ”আমি জানি কারা হিংসা সামলাতে পারে। রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে দেওয়া হল। এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।” এখন রাজ্যের আইন-শৃঙ্খলা নির্বাচন কমিশনের (Election Commission) অধীন। সেই কারণে কোনও হিংসার ঘটনা ঘটলে দায়ী থাকবে একমাত্র তারাই।

এদিনের সভা থেকে কমিশনের এই তুঘলকি আচরণের বিরুদ্ধে ধর্নার হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “কৃষকদের জন্য যদি ২৬ দিন ধর্না করতে পারি, তাহলে কমিশনের অফিসের বাইরেও ৫২ দিন বসতে পারি। দেখি কত পুলিশ আছে।“

একই সঙ্গে রামনবমীর সময় রাজ্যে হিংসা ছড়ানোর ছক করছে বিরোধীরা। সেই বিষয়ে সবাইকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। পরামর্শ দেন, কেউ প্ররোচনায় পা দেবেন না।




Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...