Saturday, March 14, 2026

নিরাপত্তা সরিয়েছে বিজেপি, রাজ্যের দ্বারস্থ বিষ্ণুপ্রসাদ শর্মা

Date:

Share post:

প্রার্থী অসন্তোষের জেরে নির্দল প্রার্থী হিসাবে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানোয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার রাজ্যের কাছে নিরাপত্তা চাইলেন বিজেপি বিধায়ক। নিরাপত্তাহীনতায় ভোগার দাবিও জানিয়েছেন তিনি।

কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ককে ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে রাজু বিস্তাকে প্রার্থী করার পরই নির্দল হিসাবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন বিষ্ণুপ্রসাদ শর্মা। দার্জিলিংয়ে তাঁর প্রচারের তীব্রতা দেখে শুক্রবার তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে কেন্দ্র সরকার।

এই পরিস্থিতিতে তাঁর উপর হামলার আশঙ্কা করেন বিজেপি বিধায়ক। এমনকি তাঁর উপর হামলা হলে তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী থাকবেন বলেও দাবি করেন তিনি। এরপরই নিরাপত্তা চেয়ে দার্জিলিং পুলিশ সুপারের কাছে আবেদন করেন বিষ্ণুপ্রসাদ। নির্বাচন পরিস্থিতিতে তাঁর নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে জেলা পুলিশ প্রশাসন।

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...