Monday, February 2, 2026

লরেন্সের গ্যাংকে পাল্টা চ্যালেঞ্জ! বুক ফুলিয়ে কাজ চালিয়ে যাওয়ার বার্তা ভাইজানের

Date:

Share post:

বলিউডের (Bollywood )ভাইজান সলমন খানের (Salman Khan) বাড়িতে হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের (Laurence Bishnoi) গ্যাং।আনমোল বিষ্ণোই নামক একজন এই এক্স হ্যান্ডেলে পোস্ট করে হামলার দায় স্বীকার করেছেন বলে খবর। একইসঙ্গে তিনি ভাইজানকে সতর্কও করেছেন। রীতিমতো হুমকির সুরে জানিয়েছেন, পরেরবার গুলি আর বাড়ির দেওয়ালে লাগবে না। সোমবার সেই হুমকিকেই একেবারে দাবাং স্টাইলে উড়িয়ে সলমন বরং বুক ফুলিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, এই আবহেই নিজের ফিটনেস ব্র্যান্ড ‘বিয়িং স্ট্রং’ দুবাইতে শুরু করার ঘোষণা করলেন সলমন। পাশাপাশি ইন্ডাস্ট্রির স্বজন, বন্ধুবান্ধবদেরও একদম চিন্তা করতে নিষেধ করেছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রে খবর, সলমন নিজের টিমকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন কোনও কাজ যাতে বাতিল করা না হয়। এই গোলাগুলির ঘটনাকে কোনওরকম আমলই দিতে চাইছেন না তিনি। যদিও বর্তমানে কোনও সিনেমার শুটিং নেই ভাইজানের, তবে বেশ কয়েকটা বিজ্ঞাপনী ভিডিওর কাজ রয়েছে পর পর। সূত্রের খবর, তিনি তাঁর টিমকে নির্দেশ দিয়েছেন, যাই হয়ে যাক না কেন, কাজের দিনক্ষণে কোনও পরিবর্তন হবে না।

 

এদিকে রবিবার হামলার পরেও সোমবার সকালে ভাইজানের বাবা সেলিম খান নিত্যদিনের মতোই প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন। খুনের হুমকির পর থেকে বহুদিন ধরেই বুলেট প্রুফ গাড়ি, Y ক্যাটাগরির নিরাপত্তাবলয়ে থাকেন তিনি। তাই এবারেও সলমন নির্ভয়ে রয়েছেন। গত বছরই তদন্তকারী সংস্থা এনআইএ জানিয়েছিল, জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে প্রথম ১০ জনের মধ্যেই সলমন খানের নাম রয়েছে। তারপরই অভিনেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হল বুলেট। তবে মুম্বইয়ে দুষ্কৃতীরাজ ক্রমাগত বেড়ে চলায় তীব্র চাঞ্চল্য গোটা বানিজ্যনগরীতে।

spot_img

Related articles

শহরে দেড় লক্ষ পাকা বাড়ি, আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা 

গ্রামাঞ্চলের পর এবার রাজ্যের শহরাঞ্চলেও গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্যের...

উত্তরায়ণের ছাদে লাটাই হাতে আমির! ‘সোমু’-র মান ভাঙাতে কি খোদ লাল সিং চাড্ডা? 

উত্তরায়ণের ছাদে তখন পড়ন্ত বিকেলের রোদ। হাতে লাটাই, আকাশে উড়ছে ঘুড়ি। পাশে দাঁড়িয়ে অরিজিৎ সিং। তবে টিনসেল টাউনের...

বঙ্গভবনে চড়াও দিল্লি পুলিশ! সংসদে মোদি-শাহের সামনে ‘ধিক্কার’ স্লোগান কল্যাণের

সাতসকালে দিল্লি পুলিশ (Delhi police) বঙ্গভবন ঘিরে ফেলার খবর পেয়েই ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার রাজধানীর...

অন্তর্বর্তীকালীন বাজেট পেশের জন্য শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন

রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে (West Bengal Assembly)। তিন দিনের এই সংক্ষিপ্ত অধিবেশনে আসন্ন...