Thursday, June 25, 2026

মুখ্যমন্ত্রীর জনসভা ঘিরে কড়া নিরাপত্তা শালবাড়িতে

Date:

Share post:

রাত পোহালেই ময়নাগুড়ির পশ্চিম শালবাড়িতে নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে তিনি ময়নাগুড়িতে সভা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বেলা ১১টার সময় হেলিকপ্টারে সভাস্থলে আসবেন।

দলের সুপ্রিমোর এই সভা ঘিরে উৎফুল্ল তৃণমূল শিবির। প্রশাসনের পক্ষ থেকেও জোর তৎপরতা শুরু হয়েছে। পশ্চিম শালবাড়ি এলাকার যে মাঠে সভা, ইতিমধ্যেই সেখানে হেলিকপ্টারের ট্রায়াল রান হয়েছে। কোথায় মুখ্যমন্ত্রীর সভামঞ্চ হবে, কোথায় পার্কিং জোন হবে তা নিয়ে একটি ম্যাপ তৈরি করেছে পুলিশ প্রশাসন।

এছাড়া শিলিগুড়ির হিলকার্ট রোডে পদযাত্রায় অংশ নেবেন তিনি। প্রথম দফায় ১৯ এপ্রিল জলপাইগুড়ি আসনে নির্বাচন। ইতিমধ্যেই জলপাইগুড়ি আসন জেতার লক্ষ্যে তৃণমূল জোরদার প্রচার শুরু করেছে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে আসনটি তৃণমূলের হাত থেকে বিজেপি দখল করে। এবার তা পুনরুদ্ধার করতে তৃণমূলের উঁচু স্তর থেকে নীচুস্তরের নেতা-কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন।

কিছুদিন আগেই ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আসছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী কী নির্দেশ দেন সেদিকে তাকিয়ে রয়েছেন নেতা-কর্মীরা।




Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...