Thursday, February 5, 2026

অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী দিল বিজেপি! পুরোনো মুখেই ভরসা পদ্ম শিবিরের

Date:

Share post:

অনেক টালবাহানার পর অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই কেন্দ্রে এবার পদ্ম শিবিরের প্রার্থী পার্টির পুরোনো দিনের নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ডায়মন্ড হারবারে অতি পরিচিত মুখ ববি। অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মত চেনেন। পার্টি কর্মীদের মধ্যেও তাঁর গ্রহণ যোগ্যতা আছে।রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো-কনভেনার হিসাবে কাজ করছেন তিনি। এক সময় বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাজ করেছেন অভিজিৎ দাস।

 

 

প্রসঙ্গত, রাজ্যের বাকি ৪১টি কেন্দ্রে ধাপে ধাপে প্রার্থীর নাম ঘোষণা করলেও ডায়মন্ড হারবার কেন্দ্র ঝুলেই ছিল। ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে অনেক নাম উঠে এসেছে বিভিন্ন সময়। তরুণ আইনজীবী নেতা থেকে এক সময় তৃণমূলের ছাত্র পরিষদ করে পরে বিজেপিতে যোগ দেওয়া নেতা, এমনকী এক অভিনেতার নাম নিয়েও জল্পনা হয়েছিল। কিন্তু ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চাইছিলেন না কেউ। যা নিয়ে তৃণমূলের তরফেও একের পর এক কটাক্ষ ছোঁড়া হয়েছে। অবশেষে দলের পুরোনো দিনের সৈনিক অভিজিৎ দাসকেই প্রার্থী করল বিজেপি।

উল্লেখ্য, এর আগেও ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন ববি। কিন্তু শোচনীয় পরাজয় সঙ্গী হয়েছিল তাঁর। ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। অভিষেক যেখানে ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, ববি সেখানে পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট। ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি। তাঁর বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে। এর পর ২০২৪ সালে আবার ববির উপরেই ভরসা রাখছে বিজেপি। এই কেন্দ্রে বামেদের প্রার্থী ছাত্রনেতা প্রতিকূর রহমান, আইএসএএফ প্রার্থী আইনজীবী মজনু লস্কর।

আরও পড়ুন- দক্ষিণের পারদ ৪২ এর ঘরে, তাপপ্রবাহের পরিস্থিতিতে বিশেষ বৈঠক নবান্নে 

 

spot_img

Related articles

হুমায়ুনের সঙ্গে বৈঠক ভালো বার্তা দেয়নি: সম্পাদকমণ্ডলীর নিশানা সেলিমকে, ফ্রন্টের বৈঠকেও আলোচনা সম্ভাবনা

এক হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকে ঘরে-বাইরে প্রশ্নের মুখে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। নিউ টাউনের পাঁচতারা...

নতুন বছরের শুরুতেই নজরে ‘দেশু ৭’-র গোল্ডেন টিকিট

২০২৬-এর বক্স অফিসে কোন বাংলা ছবি পর্দা কাঁপাবে সেই নিয়ে এখন থেকেই জল্পনা তুঙ্গে। তবে এখনও পর্যন্ত সেই...

ফের সায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! এবার মুখ খুললেন ইনফ্লুয়েন্সার স্যান্ডি

গোমাংস বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে বিতর্কে জড়ালেন ইনফ্লুয়েন্সার (Influencer)-ভ্লগার (vlogger) সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। শুটিং...

প্রেমিকাকে নিগ্রহের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে

সায়কের পর এবার বিতর্কে   জড়ালেন আরও এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শমীক অধিকারী(Shamik Adhikari) ওরফে ননসেন। সোশ্যাল মিডিয়ার শমীক...