Tuesday, March 10, 2026

খুনি এক্সপ্রেস! অনুবাদের ভুলে সমালোচনার মুখে ভারতীয় রেল

Date:

Share post:

ভারতীয় রেল দেশের লাইফলাইন। কিন্তু এই রেলই কখন ‘খুনি এক্সপ্রেস’ হয়ে গেল, ধরতে পারলেনা কেউই। সাইনবোর্ডে লেখা হয়েছে ট্রেনের নাম ‘খুন এক্সপ্রেস’ বা ‘হত্যা এক্সপ্রেস’! ট্রেনের সেই সাইনবোর্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল।

আসলে কি ঘটেছে? হাতিয়া-এরনাকুলাম এক্সপ্রেসের নাম অনুবাদ করে মালয়ালাম ভাষায় লেখা হয়েছে ‘মার্ডার-এরনাকুলাম এক্সপ্রেস’। বাংলায় যার অনুবাদ করলে দাঁড়ায় ‘খুন এক্সপ্রেস’! ‘হাতিয়া’ নামটি মালয়ালম ভাষায় ‘কোলাপাথকম’ বা খুনি হিসাবে অনুবাদ করা হয়েছে। ট্রেনটির নামে থাকা ‘হাতিয়া’র সঙ্গে হিন্দি শব্দ ‘হাত্যিয়া’ গুলিয়ে যাওয়ার কারণেই বিভ্রান্তির তৈরি। হিন্দি ‘হাত্যিয়া’ মানে খুন।

জনৈক ট্রেনযাত্রী ট্রেনের ওই নেমপ্লেটের ছবি তোলেন। তারপর তা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। হাতিয়ার অনুবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। ছবিটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই ৬২ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। যদিও এই ভুলের কথা স্বীকার করে নিয়েছেন রাঁচি বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার। ভুল নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ মালয়ালাম ওই শব্দটিকে হলুদ রঙ দিয়ে ঢেকে দিয়েছে।

আরও পড়ুন- ঘুরে দাঁড়াচ্ছে রাজ্যের শিক্ষাব্যবস্থা, পরবর্তীতে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের আশ্বাস শিক্ষামন্ত্রীর

 

spot_img

Related articles

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...