Wednesday, March 25, 2026

মর্মান্তিক পথ দুর্ঘটনা গুজরাতে! ট্রেলারের সঙ্গে গাড়ির ধাক্কায় ১০ জনের মৃত্যু

Date:

Share post:

মর্মান্তিক পথ দুর্ঘটনা গুজরাতে। ট্রেলারের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ১০ জনের। ঘটনাটি ঘটেছে গুজরাতের আমদাবাদ-বরোদা এক্সপ্রেসওয়েতে। ধাক্কার ফলে একদম দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ওই গাড়িতেই ১০ জন ছিলেন বলে খবর। তাঁদের কাউকেই বাঁচানো যায়নি।

জানা গিয়েছে বড় চার চাকার গাড়িটি বরোদা থেকে আমদাবাদের দিকে যাচ্ছিল। আমদাবাদ-বরোদা এক্সপ্রেসওয়ে ধরে এগোচ্ছিল গাড়িটি। তাতে মোট ১০ জন ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের উপরে একটি ট্রেলার ট্রাকে পিছন থেকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি দু’জনও প্রাণ হারান। প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দু’টি অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনার ফলে আমদাবাদ-বরোদা এক্সপ্রেসওয়েতে দীর্ঘ সময়ের জন্য যানজট তৈরি হয়েছিল।

আরও পড়ুন- ইস্তেহার প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই ট্রেন্ডিং ‘দিদির শপথ’

 

Related articles

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহ দিলেন বোর্ড সভাপতি

বেবি লিগে চ্যাম্পিয়ন পল্লীশ্রী, নতুন প্রতিভাদের উৎসাহিত করলেন বোর্ড সভাপতি নতুন প্রতিভা তুলে আনতে এনসিসির (NCC) উদ্যোগে শুরু হয়েছিল বেবি...

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...