Thursday, April 30, 2026

ভোট বড় বালাই! মুর্শিদাবাদে কাস্তে-হাতুড়ি-তারা গলায় ঝুলিয়ে সেলিমের পাশে অধীর

Date:

Share post:

বাম-কংগ্রেস (Left-Congress) জোট করেছে বাংলায়। নির্বাচনে হালে পানি পেতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) মিছিলে হাঁটলেন গলায় সিপিআইএমের প্রতীক ঝুলিয়ে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বাম-কংগ্রেস (Left-Congress) জোটের প্রার্থী মহম্মদ সেলিমের (Md Selim) মনোনয়ন পেশের কর্মসূচি ছিল। তিনি সেই কর্মসূচিতে থাকবেন বলে আগেই জানিয়ে ছিলেন অধীর। তবে, শুধু মিছিলে সেলিম ও মীণাক্ষি মুখোপাধ্যায়ের হাত ধরে হাঁটাই নয়, গলায় সিপিএমের প্রতীক আঁকা উত্তরীয় ঝুলিয়ে হাসি মুখে ঘুরলেন অধীর।

এর আগে কলকাতা উত্তরের জোটের প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে মিছিল করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবার সিপিএমের রাজ্য সম্পাদকের সঙ্গে এক ফ্রেমে অধীর। প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় শোভা পেল সিপিএমের প্রতীক কাস্তে-হাতুড়ি-তারা ছাপ উত্তরীয়। ‘কমরেড’ অধীরের এই রূপ দেখে অনেকই বলছেন, ভোট বড় বালাই। বহরমপুরের যে টেক্সটাইল মোড়ে এদিন মিছিল ছিল, সেখানেই একসময় সিপিআইএম বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অধীর। সভা করে বামেদের মুন্ডপাত করেছেন। সেই সময় বাম সরকারের পুলিশের ভয়ে পালাতে হয়েছে অধীর চৌধুরীকে। সেই দলের রাজ্য সম্পাদক সেলিমের হাত ধরে হাসি মুখে হাঁটলেন অধীর।

৭ মে মুর্শিদাবাদে ভোট গ্রহণ। অধীরের কেন্দ্র বহরমপুরে ভোট ১৩ মে। তিনি আরও কয়েকদিন পরে মনোনয়ন জমা দেবেন বলে সূত্রের খবর। সেখানে থাকার কথা সেলিমেরও। তিনি কী সেদিন হাত ছাপ উত্তরীয় গলায় ঝোলাবেন? এখন সেটাই দেখার।




Related articles

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ...

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...