Saturday, May 9, 2026

মুর্শিদাবাদের ঘটনা বিজেপির পূর্বপরিকল্পিত, বিধায়ককে গ্রেফতারের দাবি মমতার

Date:

Share post:

মুর্শিদাবাদের ঘটনায় বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গেরুয়া শিবিরের পূর্বপরিকল্পিত চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রায়গঞ্জের ইসলামপুরের সভামঞ্চ থেকে মমতা বলেন, মুর্শিদাবাদের ঘটনা বিজেপির (BJP) পূর্বপরিকল্পিত চক্রান্ত। উত্তেজনায় মদত দিয়ে এখন সংখ্যালঘুদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।নির্বাচনী সভার মঞ্চ থেকেই তিনি প্রশ্ন ছুঁড়লেন, ‘পরশু দিনের ঘটনা কারা ঘটিয়েছিল? আমি চ্যালেঞ্জ করে বলছি, ঘটনা ঘটিয়েছিল বিজেপি। প্রথম আক্রমণ করল কারা? বিজেপি। বিজেপির বিধায়ক দলবদল নিয়ে গেলেন। রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে যেতে কে বলেছে?’

বুধবার মুর্শিদাবাদের সংঘর্ষের ঘটনায় ওসি সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বক্তৃতা থামিয়ে মোবাইলে মুর্শিদাবাদে আহতদের ছবি দেখান। বিজেপিকে নিশানা করে বলেন, ‘মাথা ফাটিয়ে দিলেন আপনারা, মারলেন আপনারা। আর কমিশনে গিয়ে বলছেন তৃণমূল আক্রমণ করেছে! বিজেপি বিধায়ক দলবদল নিয়ে গিয়ে ঝামেলা করলেন, কেন তিনি গ্রেফতার হবেন না?’ এ প্রসঙ্গে কমিশনের জবাব চেয়েছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি রামনবমীর আগের দিন ডিআইজি বদল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। স্পর্শকাতর জেলায় এভাবে ডিআইজি বদল করে পরিস্থিতি জটিল করা হলো বলে জানান মমতা। তিনি বলেন মিছিল হয় শান্তিপূর্ণ হওয়া উচিত অথচ বিজেপি অস্ত্র নিয়ে মিছিল করে। এরপরেও কেন বিজেপি বিধায়ককে গ্রেফতার করা হলো না তা নিয়ে সুর চড়ান মমতা।

 

Related articles

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...