Monday, May 4, 2026

বিজেপিতে যাওয়াই বড় ভুল! বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ‘আফসোস’ বনগাঁর তৃণমূল প্রার্থীর

Date:

Share post:

বিধায়ক পদ থেকে ইস্তফার আগে আচমকাই আফসোসের সুর তৃণমূল প্রার্থীর (TMC Candidate) গলায়। শুক্রবার বিধায়ক (MLA) পদ থেকে ইস্তফা দিতে যাওয়ার আগে বনগাঁ (Bongaon) লোকসভা কেন্দ্রের (Losabha Seats) তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী সাফ জানান, তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যাওয়াই বড় ভুল ছিল। এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি বাগদা বিধানসভা (Bagda Assembly) কেন্দ্রে তাঁর উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন বিশ্বজিৎ।

 

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেন বিশ্বজিৎ দাস। পরবর্তীতে বিজেপির টিকিটে বাগদা কেন্দ্র থেকে তিনি বিধায়কও হন। কিন্তু ভোটে জেতার কয়েক মাসের মধ্যেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে ফের তৃণমূলে ফিরে আসেন বিশ্বজিৎ। বর্তমানে তিনি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বলে খবর। এদিকে দল পরিবর্তনের পর থেকে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য তাঁকে চাপ দিতে থাকে বিজেপি। এর মধ্যেই বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে বিশ্বজিৎ দাসের নাম ঘোষণা করে তৃণমূল।

শুক্রবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে যাওয়ার আগে বিশ্বজিৎ জানান, তিনি অনেক আগেই বিজেপির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন। আজ খাতা-কলমে তা পূর্ণতা পেল।

Related articles

ভোট গণনার দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!

সোমবার সকাল থেকে রোদ মেঘের লুকোচুরি, একদিকে যেমন ভোট গণনার উত্তাপ বাড়ছে অন্যদিকে প্রকৃতির রূপ বদলের সম্ভাবনাও জোরালো...

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
110 এগিয়ে
বিজেপি
151 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে