Wednesday, May 13, 2026

প্যারিসে ইরানের দূতাবাসে ঢুকে উড়িয়ে দেওয়ার হুমকি! ধৃত ১

Date:

Share post:

প্যারিসে (Paris) ইরানের দূতাবাসে ঢুকে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে উত্তেজনা আইফেল টাওয়ারের কাছে। সূত্রের খবর, শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ এক ব্যক্তি বোমা নিয়ে ঢুকে পড়েছেন বলে দাবি করেন। তিনি ইরানের (Iran) দূতাবাসটি উড়িয়ে দিতে চান বলে হুমকি দেন। খবর ছড়িয়ে পড়তেই ফ্রান্সের (France) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, এক ব্যক্তিকে ইরানের কনস্যুলেটে (Consulate) গ্রেনেড বা বিস্ফোরকভর্তি বেল্ট নিয়ে ঢুকেছেন বলে দাবি করেন। দূতাবাসটি বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারের কাছেই অবস্থিত। তাই খবরে পেয়ে ফ্রান্সের বিআরআই ইন্টারভেনশন ব্রিগেডের এলিট ফোর্সের সদস্যরা দূতাবাস ভবনটি ঘিরে ফেলে। তবে তার আগেই ওই ব্যক্তি দূতাবাস থেকে বেরিয়ে যান। পরে স্থানীয় সময় ৩টের দিকে তাঁকে আটক করে পুলিশ। তবে, তল্লাশিতে তাঁর কাছে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।

ফ্রান্সের মিডিয়া সূত্রে খবর, দূতাবাসে ঢোকার সময় তিনি বলেন, তাঁর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চান। এই ঘটনার পর দূতাবাসের আশপাশের রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন- শিল্প ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি, সংবর্ধিত সঞ্জীব পুরী এবং রাজীব মেমানি

 

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...