Saturday, May 30, 2026

শনিতে জোড়া সভা মমতার, অভিষেকের প্রচার সভা-রোড শো

Date:

Share post:

শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে এবারের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রচার। শনিবার মালদহে জোড়াসভা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সভা এবং রোড শো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ে। নেতা-নেত্রীর প্রচার ঘিরে তুমুল উদ্দীপনা কর্মী-সমর্থকদের মধ্যে।

মালদহের গাজোল ও এনায়েতপুরে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই সেই সভার প্রস্তুতি তুঙ্গে। মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে গাজল কলেজ মাঠে নির্বাচনী সভা করবেন মমতা। সমর্থকদের জন্য তৈরি হয়েছে বিশাল আকারের প্যান্ডেল। তৃণমূল সভানেত্রীর সফরসূচি নির্দিষ্ট হওয়ার পর থেকে শুরু হয়েছে মাঠ সাজানোর কাজ। ইতিমধ্যেই হেলিকপ্টার নামার জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড। হেলিকপ্টার নামার ট্রায়াল রান হয়েছে শুক্রবার। মমতার সভাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির ছিলেন পুলিশকর্তারা। প্যান্ডেল তৈরির কাজের প্রস্তুতি তদারকি করতে হাজির ছিলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদূর রহিম বক্সী। তিনি আশাবাদী, তীব্র দহন উপেক্ষা করেও প্রায় লক্ষাধিক কর্মী সমর্থকেরা গাজলের জনসভা সফল করতে হাজির থাকবেন।

রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওইদিন বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে একটি রোড শোও করবেন অভিষেক।

আরও পড়ুন- প্যারিসে ইরানের দূতাবাসে ঢুকে উড়িয়ে দেওয়ার হুমকি! ধৃত ১

 

Related articles

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...