Friday, April 3, 2026

আরও বাড়বে গরম! আগামী সপ্তাহের শুরুতেই ‘হাওয়া বদল’-র ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

শুক্রবারের পর শনিবারও প্রবল গরমে অস্বস্তি বাড়বে রাজ্যবাসীর। বেলা গড়াতেই তাপমাত্রার পারদ বেড়েই চলেছে হু হু করে। ইতিমধ্যে তীব্র তাপপ্রবাহ (Heatwave) শুরু হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। ৪৪ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে বর্ধমানের পানাগড়ের তাপমাত্রা। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের কবলে রয়েছে কলকাতাও (Kolkata)। শুক্রবারই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে কলকাতার তাপমাত্রা (Temperature) শনিবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather Office) সাফ জানিয়েছে এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় ৪১ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। শুক্রবার অর্থাৎ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি বেশি।

তবে আলিপুর জানিয়েছে আগামী সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে সোমবার। হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। তবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মঙ্গলবার। তাপপ্রবাহ থাকলেও অন্যদিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে। এই ১০ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে, যার সর্ব্বোচ গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। অন্যদিকে, উত্তরবঙ্গের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আবহাওয়া দফতর সাফ জানিয়েছে, শনিবার স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি থাকবে শহর কলকাতার পারদ। অন্যদিকে কলকাতা লাগোয়া একাধিক জায়গায় পারদ ৪২ ডিগ্রি স্পর্শ করতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে, বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে তাপমাত্রা। তবে হাওয়া অফিস এদিন সাফ জানিয়েছে, রবিবারও তীব্র তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...