Saturday, June 20, 2026

রাজভবনে শিক্ষাবিদদের অপমান! রাজ্যপালের ‘আতিথেয়তা’কে ক.টাক্ষ ব্রাত্যর

Date:

Share post:

রাজভবনে আলোচনার জন্য ডেকে বাংলার শিক্ষাবিদদের অপমান করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। শনিবার এই নিয়ে রাজ্যপালকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কড়া ভাষার আক্রমণ করেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ে রাজ্যের অনুমোদন অনুযায়ী উপাচার্য নিয়োগের পরেও রাজ্যপালের সঙ্গে শিক্ষা দফতরের সংঘাত মিটছে না। এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সর্বোচ্চ পদে থাকা শিক্ষাবিদদের রাজভবনে ডেকে অপমান করে সেই সংঘাত আরও একধাপ বাড়ালেন রাজ্যপাল।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ব্রাত্য লেখেন, ‘আচার্য এদিন বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষাবিদকে আলোচনার জন্য রাজভবনে ডেকেছিলেন। কিন্তু শুনলাম সেখানে আচার্য অতিথিদের সঙ্গে দেখাই করেননি। বদলে তাঁর দফতরের কিছু সরকারি আধিকারিক ওই শিক্ষাবিদদের আচার্যের ক্ষমতা নিয়ে লম্বা, চওড়া জ্ঞান বিতরণ করেন। এর মধ্যে দিয়ে তিনি ভারতীয় আতিথেয়তার নূন্যতম পন্থাকেই নাকচ করে দেননি শুধু, রাজ্যের গণ্যমান্য শিক্ষাবিদদের ক্রোধের উদ্রেক করেছেন। বাংলার সর্বোচ্চ শিক্ষাবিদদের সঙ্গে তিনি এভাবেই আচরণ করে থাকেন। লজ্জা।”

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...