Saturday, June 27, 2026

আরও কড়া কমিশন! দ্বিতীয় ও তৃতীয় দফার নির্বাচনে রাজ্যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত হিংসার ঘটনা থেকে শিক্ষা নিয়ে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ও তৃতীয় দফায় রাজ্যে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফার ভোটে ২৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। দ্বিতীয় দফার ভোটে থাকবে ২৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফার ভোটে আরো বেশি ৪০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। উল্লেখ্য লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ৭ মে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে।

বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে অনেকে প্রশ্ন তুলছেন, তারপরও প্রথম দফায় হিংসা এড়ানো গেল না কেন? সেই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, তৃতীয় দফার ভোটে অতিরিক্ত আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে তৃতীয় দফার ভোটে। ৪০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃতীয় দফার ভোট করাতে চাইছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এর আগে বলেছিলেন, যেখানেই হিংসা রয়েছে, সেটা ভোটের আগে হোক, ভোটের সময় হোক বা ভোটের পর, আমরা সেই পরিস্থিতিতে মোকাবিলা করতে সর্বদা সতর্ক থাকব। সন্ত্রাস রুখতে আমাদের যা যা করতে হবে, আমরা কঠোরভাবে সেগুলো করব।

ভোটের অনেক আগেই এরাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন এলাকায় রুট মার্চ করছে তারা। এখনও বাকি ছ’দফা। বাংলার ভোটের ভবিষ্যতে কী অপেক্ষা করছে, সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী।

আরও পড়ুন- রাজভবনে শিক্ষাবিদদের অপমান! রাজ্যপালের ‘আতিথেয়তা’কে ক.টাক্ষ ব্রাত্যর

 

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...