Monday, April 27, 2026

বন্ধ ঝামেলা, এখন শুধুই বন্ধু, কলকাতা-আরসিবি ম্যাচের আগে অন্য মেজাজে বিরাট-গম্ভীর

Date:

Share post:

আগামিকাল ইডেন্স গার্ডেন্সে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যেঙ্গালুরু। এই ম্যাচকে ঘিরে উত্তেজনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে। একতো ম্যাচ , আর অন্যটি হল বিরাট কোহলি-গৌতম গম্ভীর দ্বৈরথ। কারণ এই দুই মহারথীর ঝামেলা ছিলো গত মরশুমে ছিলো সংবাদ শিরোনামে। যদিও চলতি আইপিএলে অন্য ছবি দেখা যায় । চিন্নাস্বামীতে বেঙ্গালুরু আর কলকাতার ম্যাচে একে-অপরকে জড়িয়ে ধরেছিলেন দুই যুযুধান তারকা।আর এবার ইডেনেও দেখা গেল একই দৃশ্য। রবিবার ফিরতি ম্যাচের আগে বিরাট আর গম্ভীরকে দেখা গেল দীর্ঘসময় ধরে আলোচনা করতে। যেই ছবি পোস্ট করে কলকাতাও। ছবি পোস্ট করা আরসিবির তরফ থেকেও।

এদিন বিরাট-গম্ভীরের সেই ভিডিও পোস্ট করে কেকেআর । সঙ্গে রূপম ইসলামের গান ‘শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না’ গানের অংশও জুড়ে দেওয়া হয়েছে। বোঝানো হয়েছে, কোহলি এবং গম্ভীর এখন আর শত্রু নন, বন্ধু। আরসিবি সেই ছবি পোস্ট করে লিখেছে, “দিল্লির দুই ছেলের আলোচনার কিছু মুহূর্ত।

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

শুক্রবার ইডেন গার্ডেন্সে একই সময়ে অনুশীলন ছিল কলকাতা এবং বেঙ্গালুরুর। সেই অনুশীলনে ছিলেন বিরাট। অনুশীলনে আসার পরেই গম্ভীরকে দেখতে পান। তারপর একে অপরের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন দুজনে। কোহলিকে হাত নেড়ে বেশ কিছু কথা বলতে দেখা গিয়েছে। কী কথা হয়েছে তা বোঝা না গেলেও, মনে করা হচ্ছে নিজের খেলার ধরনের কোনও একটি বিষয় গম্ভীরকে বোঝাচ্ছিলেন কোহলি।

আরও পড়ুন- রবিবার কোহলিকে নিয়ে আলাদা পরিকল্পনা কেকেআরের

Related articles

কমিশনের পর্যবেক্ষকদের অত্যাচার চলছে: ভিডিও তুলে ফাঁস তৃণমূলের

দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভারের দায়িত্ব দেওয়া হয়েছে IPS অফিসার পুরুষোত্তম দাসকে। যদিও প্রথম...

লাখ টাকায় শিশু! রমরমিয়ে পাচার চক্র বিজেপির মধ্যপ্রদেশে

ফের বিজেপি শাসিত রাজ্যে কুসংস্কারের জের! আড়াই বছরের শিশুকে 'অলক্ষ্মী' অপবাদে নির্জন জাতীয় সড়কে ফেলে দিল তার পালিত...

IPL: সিএসকে সমর্থকদের ভাবাবেগে আঘাত! বাঁশি বিতর্কে গিল

চেন্নাই সুপার কিংসের(CSK) বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেই বিতর্কে জড়ালেন শুভমান গিল(Shubman Gill)। চেন্নাইকে হারিয়ে বিমানে ফেরার সময় সমাজমাধ্যমে...

ভূতুড়ে ৪৯২ কিভাবে এলো! কমিশনের কারচুপিতে তালিকায় বাদ ২৭ লক্ষের অনেক বেশি

সমস্ত নথি থাকা সত্ত্বেও ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না ২৭ লক্ষ মানুষ। তবে এই সংখ্যাটা এই ২৭ লক্ষে...