Saturday, June 27, 2026

রবিবার কোহলিকে নিয়ে আলাদা পরিকল্পনা কেকেআরের

Date:

Share post:

আগামিকাল আইপিএল-এর ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চলতি আইপিএল ফ্যাফ ডুপ্লেসির দল নিজেদের মেলে ধরতে না পারলেও, আইপিএল-এ দুরন্ত ফর্মে ব্যাঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। চলতি আইপিএলে রানের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। দল খারাপ খেললেও বিরাটের ব্যাট কথা বলছে। তাই বিরাটকে নিয়ে যে কেকেআরের আলাদা পরিকল্পনা থাকবে তা বলার অপেক্ষা রাখে না। কলকাতার যে বিরাটকে নিয়ে রয়েছে তা ম্যাচের আগের দিন জানিয়ে দিলেন কেকেআরের পেসার বৈভব অরোরা ।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে বৈভব বলেন, “ প্রত্যেক ক্রিকেটারের জন্য আমরা আলাদা পরিকল্পনা করেছি। কোহলি খুব ভাল ফর্মে আছে। ওর জন্য বিশেষ করে পরিকল্পনা করা হয়েছে। বেশিক্ষণ কোহলি ক্রিজে থাকলে বিপদ। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে আউট করতে হবে। ওর শক্তি, দুর্বলতা নিয়ে আমাদের কথা হয়েছে। কোথায় বল করলে কোহলিকে আউট করা যাবে সেটা আমরা জানি। রবিবার সেটা করারই চেষ্টা করব আমরা।”

এদিকে রবিবার ম্যাচের আগে গরম ভাবাচ্ছে কলকাতাকে। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলছে।এই পরিস্থিতিতে রবিবার দুপুরে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গরম নিয়ে প্রশ্ন করতেই বৈভব বলেন, “ মারাত্মক গরম পড়েছে। আগের রবিবারও আমরা লখনৌর বিরুদ্ধে দুপুরে খেলেছিলাম। এই রবিবারও দুপুরে খেলা। মাঝে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সন্ধ্যার ম্যাচে খেললেও গরম কম ছিল না। পাশাপাশি আর্দ্রতাও খুব বেশি। সেই কারণে প্রচণ্ড ঘাম হচ্ছে। খুব ক্লান্তি লাগছে। কিন্তু এতে তো আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই। যে আবহাওয়া হোক না কেন আমাদের খেলতে হবে। এই পরিস্থিতিতে খেলা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমাদের নিতে হবে।“

আরও পড়ুন- বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে রিঙ্কুকে নিয়ে নির্বাচকদের বিরাট বার্তা দিলেন সঞ্জয় মঞ্জয়কর

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...