Saturday, June 27, 2026

মমতার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, আদালতে হাজিরা দিয়ে জামিন পেলেন দিলীপ

Date:

Share post:

তৃণমূল সভানেত্রীর বিরুদ্ধে কুরুচিকর, অসম্মানজনক মন্তব্য করেছিলেন বিজেপি (BJP) প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেই কারণে তাঁর বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন দুর্গাপুরের বাসিন্দা কাজল দাস (Kajal Das)। সেই মামলায় শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজিরা দিলে বিচারক দিলীপ ঘোষের জামিন মঞ্জুর করেন।

২৫ মার্চ দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। নিন্দার ঝড় ওঠে। তীব্র প্রতিবাদ করে তৃণমূল (TMC)। ২৭ তারিখ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা কাজল দাস বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই মন্তব্যে শুধু তৃণমূল সুপ্রিমো নয়, সম্মানহানি হয়েছে সমস্ত মহিলার- অভিযোগ কাজল দাসের।

সেই মামলায় এদিন দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে অতিরিক্ত মুখ্য জেলা বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাসে হাজিরা দেন দিলীপ। সরকার পক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেননি বলে সূত্রের খবর। বিচারক দিলীপের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন- আরও কড়া কমিশন! দ্বিতীয় ও তৃতীয় দফার নির্বাচনে রাজ্যে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...