Saturday, May 16, 2026

সারেগামাপা শুটিং ফ্লোরে আগুন! পুড়ে ছাই ভ্যানিটি ভ্যান

Date:

Share post:

অরিজিৎ সিং, আকৃতি কক্করের মত সেলিব্রিটিদের নিয়ে শুটিংয়ের দিনই ভয়াবহ আগুন সঙ্গীতের জনপ্রিয় প্রতিযোগিতা সারেগামাপা-র শুটিং ফ্লোরে। মেকাপের ভ্যানিটি ভ্যান থেকে আগুন ছড়ায় বলেই প্রাথমিক তদন্তে অনুমান। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগা সত্ত্বেও সোমবারের শুটিং বাতিল করেনি কর্তৃপক্ষ।

সোমবার সকাল ১১টা নাগাদ রাজারহাটের ডিআরআর স্টুডিওর শুটিং ফ্লোরের পাশে দাঁড়িয়ে থাকা মেকাপ ভ্যানের এসি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যে সেই আগুন পাশের একটি ভ্যানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে তা লেগে যায় পাশের টিনের চালেও। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণ করে।

এই স্টুডিওতে সারেগামাপা লেজেন্ডস-এর শুটিং চলছে। এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অনির্বান ভট্টাচার্য। সোমবার এই ফ্লোরেই অরিজিৎ সিং, আকৃতি কক্কর, বিনোদ রাঠোরদের নিয়ে শুটিং হওয়ার কথা ছিল। তার আগেই সকালে আগুন লাগার জেরে আতঙ্ক ছড়ায়।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...