Friday, May 15, 2026

‘বাতিল’ বিরোধীদের মনোনয়ন! লোকসভায় প্রথম জয় বিজেপির

Date:

Share post:

মোদির নিজের রাজ্যে কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন বাতিল করে বিজেপি প্রার্থীকে লোকসভায় জয়ী ঘোষণা করা হল। এমনকি গুজরাটের সুরাট (Surat) কেন্দ্রে নির্দল প্রার্থীরাও এই আসনে আশ্চর্যজনকভাবে প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। ফলে ১৮তম লোকসভা নির্বাচনে ভোট হওয়ার আগেই একটি আসনে জিতে মনস্তাত্ত্বিক দিক থেকে এগিয়ে রইল বিজেপি।

সুরাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন মুকেশ দালাল (Mukesh Dalal)। এই কেন্দ্রে কংগ্রেসের (Congress) প্রার্থী নীলেশ কুম্ভানির প্রার্থীপদ বাতিল করে দেন নির্বাচনী আধিকারিক। সই (signature) সমস্যায় সেই প্রার্থীপদ বাতিল হয়। নীলেশ ছাড়াও এই কেন্দ্রে কংগ্রেসের বিকল্প প্রার্থী ছিলেন সুরেশ পদশালা। তাঁর প্রার্থী পদও বাতিল করে দেন নির্বাচনী আধিকারিক (Returning Officer)। লোকসভা নির্বাচনের বাকি ছয় প্রার্থী নিজেদের প্রার্থী পদ প্রত্যাহার করে নেন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

গুজরাটে নির্বাচন ৭ মে। গুজরাটের ২৬টি আসনের মধ্যে সুরাট আসনে মুকেশ দালালকে জয়ী হিসাবে সংশাপত্র সোমবারই দিয়ে দেন নির্বাচনী আধিকারিক। ৭ মে গুজরাটে ২৫টি আসনে নির্বাচন হবে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...