Wednesday, March 18, 2026

আগামী ৩দিন আরও বাড়বে তীব্র দহন, বৃষ্টিতেও নেই স্বস্তি!

Date:

Share post:

আগামী তিনদিন প্রবল তাপপ্রবাহের আরও সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। এর আগেই মঙ্গল-বুধবারে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। এই সময়ের মধ্যে পশ্চিমের কোনও জেলায় কোনও এলাকায় হালকা বৃষ্টিপাত হলেও তাতে গরম আরও বাড়বে বলেও সতর্ক করছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার আবহাওয়া দফতর জানিয়েছে ২৩ তারিখ মঙ্গলবার উপকূলের কাছাকাছি জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে থাকছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা ছাড়াও পশ্চিম বর্ধমান।

২৪ তারিখ একইরকম তীব্র তাপপ্রবাহ রাজ্যের আরও জেলাকে গ্রাস করবে। আগের তিন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমেও তীব্র দহন অনুভূত হবে। ২৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার একইভাবে গরম বেড়ে আরও কয়েকটি জেলা পুড়বে তাপে। তার মধ্যে থাকবে পূর্ব বর্ধমান, হুগলি ও উত্তর ২৪ পরগণা।

অন্যদিকে, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন গোটা দেশ জুড়েই তাপপ্রবাহ জারি রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মী ও নিরাপত্তারক্ষী ও ভোটারদের কথা ভেবে কিছু সিদ্ধান্ত নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে একটি টাস্ক ফোর্সের গঠন করার কথা বলা হয়েছে। সেই টাস্ক ফোর্সে থাকবেন স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা, আবহাওয়া বিশেষজ্ঞরা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রত্যেক দফা নির্বাচনের পাঁচদিন আগে আবহাওয়ার রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্ট অনুযায়ী প্রত্যেক রাজ্যের প্রশাসনের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। এই নিয়ে দ্রুত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার।

spot_img

Related articles

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...