Monday, May 18, 2026

ফের আইপিএল-এ চেনা ছন্দে যশস্বী, ম্যাচ জিতিয়ে ধন্যবাদ দিলেন দলের এই দুই সদস্যকে

Date:

Share post:

গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পায় রাজস্থান রয়্যালস। হার্দিক পান্ডিয়াদের ৯ উইকেটে হারায় সঞ্জু স্যামসনের দল। সৌজন্যে যশস্বী জসওয়ালের দুরন্ত ইনিংস। শতরানের ইনিংস খেলেন তিনি। ৬০ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন যশস্বী। এই রানের সুবাদে নিজের পুরোনো চেনা আইপিএল-এর ছন্দে রাজস্থানের এই তরুন ব্যাটার। আর দলের হয়ে এমন পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত যশস্বী। ম্যাচ শেষে ধন্যবাদ জানালেন কোচ কুমার সাঙ্গাকারা এবং অধিনায়ক সঞ্জু স্যামসনকে।

ম্যাচ শেষে যশস্বী বলেন, “ সিনিয়রদের ধন্যবাদ। আমাকে খুব ভাল ভাবে পথ দেখিয়েছে তারা। কোচ এবং অধিনায়ক সঞ্জু ভাই আমাকে সুযোগ দিয়েছে। সেই কারণে ওদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। অনুশীলনে আমি প্রচুর পরিশ্রম করি। সেটার ফল পেলাম। আমি খুশি।“

এরপর যশস্বী আরও বলেন, “ আমি প্রথম থেকেই ইনিংসটা উপভোগ করছিলাম। চেষ্টা করছিলাম বল দেখে খেলার। ক্রিকেটীয় শট খেলার চেষ্টা করছিলাম। যেটা ভাল পারি, সেটাই করছিলাম। কোনও দিন ভাল যায়, কোনও দিন যায় না। আমি খুব বেশি ভাবি না।”

গতকাল প্রথমে ব্যাট করতে নেমে ১৭৯ রাব করে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে যশস্বীর ইনিংসের সুবাদে জয় তুলে নেয় রাজস্থান।

আরও পড়ুন- শাস্তি পাওয়ার পরও রাগ কমছে না বিরাটের, এবার বোঝালেন ইঙ্গিতে

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...