Tuesday, May 19, 2026

অধীর চৌধুরী চেয়েছিল বিজেপির হাত শক্ত করতে: মালদহে তোপ অভিষেকের

Date:

Share post:

কংগ্রেসের এককালের গড়ে দাঁড়িয়ে কংগ্রেসেরই মুখোশ খুলে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নাম করে রাজ্যে বিজেপিকে সাহায্য করার কারিগর হিসাবে অভিযোগ তুললেন তিনি। রাজ্যের উন্নয়নে কংগ্রেসের কোনও ভূমিকা না থাকলেও বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে সাহায্য করে দিতে কংগ্রেস নির্বাচনের সময় এগিয়ে আসে, এভাবেই মালদহ দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহানের সমর্থনে বৈষ্ণবনগরে প্রচারে নেমে তোপ দাগলেন অভিষেক।

সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতিকে কাঠগড়ায় তুলে অভিষেক অভিযোগ করেন, “প্রদেশ কংগ্রেসের নেতা অধীর চৌধুরীরা চেয়েছিলেন কিভাবে বিজেপির হাত শক্ত করা যায়। কংগ্রেসের নেতাকে কোনওদিন দেখবেন না বিজেপির বিরুদ্ধে কথা বলেছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছে।”

এই রাজ্যে বিজেপি ক্ষমতা বাড়ানোর পিছনেও কংগ্রেসকেই দায়ী করেছেন অভিষেক। তিনি দাবি করেন, “মালদহ দক্ষিণ কেন্দ্রের যিনি কংগ্রেসের প্রার্থী তিনি সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে ১ লক্ষ ৩০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তারপরেও নির্লজ্জের মতো লোকসভার প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন। তার কারণ ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য লড়ছেন তিনি। কংগ্রেসের বাংলার নেতারা সমঝোতা করেছে বিজেপির সঙ্গে।”

মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজকে ভোট দেওয়ার আবেদন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মালদহে ২০১৯-এ ভোট কাটাকাটি করতে গিয়ে একটায় কংগ্রেস, একটায় বিজেপি জিতেছে। ভোটের ব্যবধান দেখলেই সেটা বোঝা যাবে। বিজেপিকে, কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কংগ্রেস অনেক রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কংগ্রেসের দল ভাঙিয়ে বিজেপি নির্বাচনে জিতছে।”

Related articles

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...