Tuesday, May 19, 2026

জন্মদিনে প্রচারে বেরিয়ে মাছ ধরলেন সুজাতা! বিজেপিকে জালে জড়ানোর হুঁশিয়ারি

Date:

Share post:

জন্মদিনেও ভোটের প্রচার। আর প্রচারে বেরিয়ে পুকুরে নেমে পুকুরে জাল ফেলে ধরলেন মাছও! পাশাপাশি লোকসভা ভোট বিজেপিকে জালে জড়ানোর হুঁশিয়ারিও দিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

আজ, মঙ্গলবার দেশের অন্যতম বৃহত্তম ডিমপোনা উৎপাদক কেন্দ্র বাঁকুড়ার রামসাগরে নির্বাচনী প্রচারে গিয়ে নিজে হাতে জাল ফেলে পুকুর থেকে মাছ ধরেন সুজাতা। নিজের হাতে ধরা মাছ সঙ্গে নিয়ে জনপ্রিয় বাংলা গান “দেখুক পাড়া পড়শিতে/কেমন মাছ ধরেছি বঁড়শিতে।’’ সুজাতার গানে গলা মেলালেন মহিলা তৃণমূল কর্মীরা। গান গাইতে গাইতে পাড়া পরিক্রমা করতেও দেখা যায় তাঁকে। বললেন, “মাছ খুব শুভ! তাই শুভ কাজে বেরিয়ে হাতে মাছ নিলাম!” পরে অবশ্য মাছটিকে পুকুরেই ফেলে দেন সুজাতা।

মাছ ধরা প্রসঙ্গে এদিন সুজাতা বলেন, ‘‘আমি বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ হওয়ায় রামসাগরের ডিমপোনা উৎপাদকদের সঙ্গে আমার ভাল সম্পর্ক। আমাকে কত বার ডেকেছেন এখানে আসার জন্য। এ বার তো একবার জাল ফেলতেই এক জোড়া বড় মাছ উঠল! প্রতিটির ওজন প্রায় তিন কেজি করে।’’ এর পরেই রাজনীতি টেনে সুজাতা বলেন, ‘‘এ ভাবেই লোকসভা নির্বাচনে তৃণমূল জাল ফেলবে, আর বিজেপি বিষ্ণুপুর লোকসভা নির্বাচনে জালে জড়িয়ে যাবে।’’




 

Related articles

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...