Tuesday, June 2, 2026

আদালত বিজেপির ‘তীর্থ কেন্দ্র’! আউশগ্রামের সভা থেকে তীব্র খোঁচা মমতার

Date:

Share post:

হাইকোর্টের এককলমের খোঁচায় চাকরিহারা প্রায় ২৬হাজার। সোমবারের রায়ের পরে বারবারই এর বিরুদ্ধে প্রচারসভা থেকে গর্জে উঠেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, পূর্ব বর্ধমানের আউশগ্রামে দলীয় প্রার্থীর হয়ে প্রচার সভা থেকে তীব্র খোঁচা দিলেন মমতা। তাঁর কথায়, আদালত বিজেপির (BJP) ‘তীর্থ কেন্দ্রে’ পরিণত হয়েছে। দোষী ও খুনের অভিযুক্তদের জামিন দেওয়া হচ্ছে।

এদিন নিয়োগ মামলা নিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, “আমি কোনো বিভাগের নিয়োগ পদ্ধতিতে হস্তক্ষেপ করি না। আদালত বিজেপির ‘তীর্থ কেন্দ্রে’ পরিণত হয়েছে। হয়েছে। দোষী ও খুনের অভিযুক্তদের জামিন দেওয়া হচ্ছে। এটাও কি আইন? আমি বিচারকদের কথা বলব না, বিচারের কথা বলব। ত্রুটিগুলি যাচাই-বাছাই করা হবে কিন্তু ২৬০০০ চাকরি কীভাবে বাতিল করা হয়?“ মমতার কথায়, ২৬ হাজারের চাকরি গিয়েছে। বাংলায় কি স্কুল চলবে না? তীব্র আক্রমণ করেন তৃণূল সুপ্রিমো বলেন, “বিজেপি সবার চাকরি খাচ্ছে।“ বিজেপিকে সবাইকে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন মমতা। বলেন, হয় বিজেপিকে ভোট দাও, নাহলে জেলে যাও।

মমতার কথায়, কোথাও কোনও সমস্যা হলে আদালত পরামর্শ দিতে পারত। তা না করে ২৬ হাজারের চাকরি বাতিল করে দিল। এটা বিচার! তাঁর কাছে ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।




Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...