Saturday, May 23, 2026

হাসপাতালে ভর্তি আর্জেন্টিনার প্রাক্তন ফরোয়ার্ড কার্লোস তেভেজ

Date:

Share post:

হাসপাতালে ভর্তি আর্জেন্টিনার প্রাক্তন ফরোয়ার্ড কার্লোস তেভেজ। চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে সান ইসিদ্রোর একটি ক্লিনিকে থাকতে হয় তাঁকে। আর্জেন্টিনার ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের পক্ষ থেকে জানানো হয়েছে, তেভেজের প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষার ফল সন্তোষজনক। আজ তাঁর আরও পরীক্ষা করানো হবে। সেসব পরীক্ষার ফল সন্তোষজনক হলে আজই ইন্দিপেন্দিয়েন্তের অনুশীলনে যোগ দেবেন তিনি।

গত বছর ক্লাবটির কোচের দায়িত্ব নেন ৪০ বছর বয়সী তেভেজ।ইন্দিপেন্দিয়েন্তের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বুকে ব্যথা নিয়ে আমাদের কোচ কার্লোস তেভেজ লা ত্রিনিদাদ হাসপাতালে গিয়েছিলেন। প্রাথমিকভাবে যে পরীক্ষা করা হয়েছে, তার ফল সন্তোষজনক। আজ তাঁর সাধারণ চেকআপের অংশ হিসেবে আরও পরীক্ষা করা হবে। টেস্টগুলো শেষ হওয়ার আগে পর্যন্ত তেভেজ হাসপাতালে ভর্তি থাকবেন।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, উচ্চ রক্তচাপের জন্য তেভেজ এমনিতেই নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যেতেন। ইন্দিপেন্দিয়েন্তের কোচ হিসেবে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে তেভেজের। গত বছরও এক দুর্ঘটনায় হাসপাতালে যেতে হয়েছিল তেভেজকে।২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৭৬টি ম্যাচ খেলেছেন তেভেজ। গোল করেছেন ১৩টি। ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এমন ১৪ জন ফুটবলারের মধ্যে তেভেজ একজন। সব মিলিয়ে ক্লাব কেরিয়ারে ম্যাচ খেলেছেন ৫১৭টি, গোল করেছেন ২২৭টি। ইউনাইটেডের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ। সিটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ ও এফএ কাপ।কোচ হিসেবে তেভেজের শুরু আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে। তবে ৫ মাস পরই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর ইন্দিপেন্দিয়েন্তের কোচের দায়িত্ব নেন। সবাই চাইছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন তেভেজ।




 

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...