Saturday, June 20, 2026

এবার ঘোরোয়া ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

Date:

Share post:

এবার ঘোরোয়া ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি একধাক্কায় অনেকটাই বাড়াতে চলেছে বিসিসিআই। অর্থাৎ এখন রঞ্জিট্রফি, সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হাজারে ট্রফি খেলে কোটিপতি হবেন ক্রিকেটাররা।

সূত্রের খবর, রঞ্জিট্রফি, সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হাজারে ট্রফি খেলে যে টাকা পান ক্রিকেটাররা, আগামী মরশুমে থেকে তা দ্বিগুণের বেশি হয়ে যাবে বলেই জল্পনা। জানা যাচ্ছে, আইপিএলে সুযোগ না পাওয়া ঘরোয়া ক্রিকেটারদের কথা মাথায় রেখেই এমন পরিকল্পনা করছে বোর্ড । ইতিমধ্যেই জাতীয় নির্বাচক কমিটিতে বিষয়টি খতিয়ে দেখে সুপারিশ করার জন্য বলা হয়েছে। সূত্রের খবর, অজিত আগারকরের নেতৃত্বাধীন সেই কমিটি বিষয়টি নিয়ে একপ্রস্থ আলোচনাও করেছে। কমিটির সুপারিশের পরই ম্যাচ ফি বাড়ানো নিয়ে সিদ্ধ্বান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রঞ্জি ম্যাচে ফি নির্ভর করে সংশ্লিষ্ট ক্রিকেটারের অভিজ্ঞতার উপর। যেমন, চল্লিশের বেশি ম্যাচ খেলা ক্রিকেটাররা রোজ ৬০ হাজার টাকা পান। তেমন ম্যাচের সংখ্যা ২১ থেকে ৪০-এর মধ্যে থাকলে পাওয়া যায় পঞ্চাশ হাজার টাকা। তার থেকে কম ম্যাচ খেলা ক্রিকেটাররা পান ৪০ হাজার টাকা। দল ফাইনাল খেললে সিনিয়র ক্রিকেটাররা মোটামুটি পান ২৫ লক্ষ টাকা। দলের অন্যদের আয়ও ১৭ লক্ষ থেকে ২২ লক্ষের মধ্যে ঘোরাফেরা করবে। এটা অবশ্য প্রথম একাদশে থাকা ক্রিকেটারদের প্রাপ্ত অর্থের হিসাব। এছাড়া সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারের মতো প্রতিযোগিতা থেকেও ম্যাচ ফি বাবদ অর্থ পান ক্রিকেটাররা।

আরও পড়ুন- চিতাবাঘের আক্রমণ, মৃ.ত্যুর মুখ থেকে বাঁচলেন প্রাক্তন এই ক্রিকেটার

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...