Saturday, March 14, 2026

ম্যাচ জিতিয়ে ক্যামেরার সামনে ক্ষমা চাইলেন পন্থ, কিন্তু কেন ?

Date:

Share post:

গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪ রানে জয় পায় দিল্লি ক্যাপিটালস। সৌজন্যে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। ৪৩ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর দিল্লিকে ম্যাচ জিতিয়ে ক্যামেরার সামনে ক্ষমা চাইলেন পন্থ। বললেন দুঃখিত।

আসলে ঘটনার সূত্রপাত, দিল্লির ইনিংসের শেষ ওভারে। ওই ওভারে মোহিত শর্মার বলে ৩১ রান তোলেন ঋষভ। সেই ওভারের একটি ছয় সোজা গিয়ে লাগে ক্যামেরাম্যানের গায়ে। সেই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন ভারতীয় ব্যাটার-উইকেটকিপার। আর এই ভিডিও পোস্ট করে আইপিএল কর্তৃপক্ষ। যা পোস্ট হতেই ভাইরাল। মন কেড়েছে নেটিজেনদের। ম্যাচ শেষে কোচ রিকি পন্টিংকে নিয়ে ক্যামেরার সামনে এসে পন্থ বলেন, “ দুঃখিত দেবাশিস ভাই। তোমাকে আঘাত করার কোনও ইচ্ছা আমার ছিল না। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে তুমি। আগামী দিনের জন্য শুভেচ্ছা।” আইপিএলের তরফে এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, বিসিসিআই প্রোডাকশন দলের এক সদস্য ঋষভ পন্থের শটে আঘাত পেয়েছেন। তাঁকে পন্থ নিজেই বার্তা দিলেন।

 

View this post on Instagram

 

A post shared by IPL (@iplt20)

গতকাল প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান করে দিল্লি। দিল্লির হয়ে দুরন্ত ইনিংস খেলে পন্থ। ৪৩ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি। পন্থ কে যোগ্য সঙ্গত দেন অক্ষর প্যাটেল। ৬৬ রান করে তিনি। জবাবে ব্যাট করতে নেমে ২২০ রানে শেষ হয়ে যায় গুজ্রাতের ইনিংস।

আরও পড়ুন- এবার ঘোরোয়া ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...