Monday, May 18, 2026

কাশ্মীর উপত্যকায় উত্তেজনা: ভোটের মাঝেই সেনা-জঙ্গির সংঘর্ষে নিকেশ এক জঙ্গি!

Date:

Share post:

দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনের আগেই শিরোনামে ভূস্বর্গের সংঘর্ষ। বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের সোপোরে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয় (Army-militants clash in Jammu and Kashmir’s Sopore)। জঙ্গিদের ঘাঁটিতেই হানা দেয় নিরাপত্তা বাহিনী। ঘণ্টাখানেক গুলির লড়াই চলার পর এনকাউন্টারে এক জঙ্গি (Terrorist killed in encounter) খতম হয়েছে বলে খবর মিলেছে।

সেনা সূত্রে জানা যায়, সোপোর জেলার নাওপোরায় লস্কর-ই-তৈবার এক শীর্ষ কম্যান্ডার ও সঙ্গীরা গোপন ঘাঁটি গেড়েছে বলে তাদের কাছে খবর আসে। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযান চালায়। জঙ্গিরাও পিছন থেকে পাল্টা আক্রমণ করে। এনকাউন্টারে এক জঙ্গির পাশাপাশি স্থানীয় এক ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শুক্রবার জম্মু-কাশ্মীরে একটি আসনে ভোট। নাশকতামূলক কার্যকলাপের উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিলেন বলে ভারতীয় সেনার অনুমান। গোটা এলাকায় এখনও তল্লাশি চালানো হচ্ছে।

 

Related articles

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...