Sunday, April 26, 2026

চাকরিখেকো রাম-বাম-শ্যাম: বিরোধীদের তীব্র তিরস্কার মমতার, চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস

Date:

Share post:

কলকাতা হাই কোর্টে রায়ে এসএসসি মামলায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার। এই নির্দেশ নিয়ে শুক্রবার, পিংলার সভা থেকে একতিরে বিজেপি, বাম ও কংগ্রেসকে তীব্র তিরস্কার করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে পিংলায় প্রচারসভা থেকে বিরোধীদের ‘মানুষখেকো বাঘে’র সঙ্গে তুলনা করে ‘চাকরিখেকো মানুষ’ বলে তীব্র আক্রমণ করেন মমতা।

মমতা (Mamata Banerjee) বলেন, “মানুষখেকো বাঘ দেখেছেন? গ্রামগঞ্জের মানুষের কাছে এটা প্রচলিত কথা। আমি বলব, চাকরিখেকো মানুষ দেখেছেন? বিজেপি, সিপিএম সেটাই। ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিল!” তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “আপনারা চাকরি খেলেন, তার পর বলছেন যে বেতন পেয়েছেন, তা ১২ শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে! যিনি এই রায় দিয়েছেন, তাঁর আমি নাম করছি না। কিন্তু তাঁর যদি সারাজীবনের সব কিছু চলে যায় আর বলা হয় সব টাকা ফেরত দাও। তা হলে পারবেন? যখন ইচ্ছে হল সকলের চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক?”

তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, “মানুষ যখন কোথাও বিচার পান না, তখন আদালতই ভরসা। সেই আদালতে এখন বিজেপি খুন করলেও বেল আর তৃণমূল কিছু না করলেও জেল। তবু বলব, বিচারব্যবস্থায় এখনও কিছু ভালো মানুষ রয়েছেন। তাঁদের বলব, বিজেপির কথা শুনে রায় দেবেন না।”

এর পর বিরোধীদের তীব্র হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”যারা ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল, তাদের ছেড়ে দেব? কারও চাকরি এভাবে খাওয়া যায় না। যদি কোনও ভুল থাকে বলবেন সংশোধন করে নেবে। সে তো শ্রমটা দিয়েছে। শ্রমের টাকাটা আপনি নেবেন কী করে? শুধু শ্রমদান নয়, ২৬ হাজার শিক্ষক যদি চলে যায় স্কুলগুলিকে পড়াবে কে?” মমতা আশ্বাস দেন, “এভাবে ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি আমি খেয়ে নিতে দেব না। তাছাড়া যাঁরা এতদিন শ্রম দিল আপনি কী করে তাঁদের শ্রমের পারিশ্রমিক কেড়ে নিতে পারেন? এটা আমরা হতে দেব না। যতদূর যেতে হয় যাব।”




Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...