Thursday, May 14, 2026

আরও এক মরশুম বার্সায় জাভি

Date:

Share post:

আরও এক মরশুম এফসি বার্সেলোনায় জাভি হার্নান্দেজ। যার ফলে আগামী মরশুমেও বার্সার ডাগআউটে দেখা যাবে জাভিকে। তবে গত জানুয়ারিতে জাভি জানিয়েছিলেন মরশুম শেষেই বার্সার কোচিংয়ের দায়িত্ব ছাড়বেন। কিন্তু শেষ পর্যন্ত মত বদলালেন প্রাক্তন এই বার্সেলোনার ফুটবলার। বৃহস্পতিবার ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন জাভি।

এই নিয়ে জাভি বলেন, “ আমি বার্সেলোনার ভক্ত। ক্লাব প্রেসিডেন্টের ও বোর্ড সদস্যদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ফুটবলারদের থেকেও আমি সমর্থন পাচ্ছি। তাই আমার থেকে যাওয়াটাই ক্লাবের পক্ষে সবচেয়ে ভালো।” এদিকে জাভিকে নিয়ে ক্লাব প্রেসিডেন্ট লাপোর্তাও বলেন, “মরশুমের মাঝে জাভি ক্লাব ছাড়ার ঘোষণা করেছিল। কিন্তু ও থাকছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ওর উৎসাহ রয়েছে।”

২০২১ সালে পুরনো ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন জাভি। আর্থিক সংকট ও মেসি চলে যাওয়ার পর তখন ন্যু ক্যাম্পের দল রীতিমতো ধুঁকছিল। জাভির কোচিংয়ে সোনালী সময় ফিরে না এলেও একটি লা লিগা ও সুপার কোপা জিতেছে বার্সেলোনা। জাভির কোচিংয়ে গত বছর লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। কিন্তু এই মরশুমে শুধুই ব্যর্থতা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজি-র কাছে হারে বার্সা।

আরও পড়ুন- রবিবার মেগা ম্যাচ, ওড়িশা বধের মহড়া শুরু বাগান কোচের


Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...